চবি ভর্তি পরীক্ষা

কেন্দ্রে প্রবেশ করছে শিক্ষার্থীরা, বাইরে অভিভাবকদের ভিড়

০২ জানুয়ারি ২০২৬, ১০:১৬ AM , আপডেট: ০২ জানুয়ারি ২০২৬, ১০:২১ AM
কেন্দ্রে প্রবেশ করছে শিক্ষার্থীরা

কেন্দ্রে প্রবেশ করছে শিক্ষার্থীরা © টিডিসি সম্পাদিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (২ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হওয়া এবারের ভর্তিযুদ্ধে প্রতি আসনে লড়বেন ৮০ জন ভর্তিচ্ছু। এদিন সকাল ১০টা থেকে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করা শুরু করেছে। এ সময় অভিভাবকদের কেন্দ্রের বাহিরে অপেক্ষা দেখা যায়।

‘এ’ ইউনিটের অধীন রয়েছে চারটি অনুষদ। এগুলো হলো বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ। চার অনুষদে মোট সাধারণ আসন ১ হাজার ৯৩টি। এই ইউনিটে মোট আবেদন করেছেন ৮৭ হাজার ৬৯৬ পরীক্ষার্থী।

শিক্ষার্থীদের মানতে হবে যেসব নির্দেশনা- 

ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অবগতির বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এগুলো হলো—

পরীক্ষার্থীদের সকাল সাড়ে ১০টার মধ্যে নিজ নিজ আসন নিশ্চিত করতে হবে। প্রবেশপত্র প্রদর্শনপূর্বক পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। বেলা ১১টার পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না।

প্রবেশপত্রের নির্দেশনা অনুযায়ী প্রার্থীরা ভর্তির ওয়েবসাইটে লগইন করে সংশ্লিষ্ট ইউনিট/উপ-ইউনিটের ভর্তি পরীক্ষার ৪৮ ঘণ্টা আগে থেকে নিজ নিজ আসনের অবস্থান জানতে পারবেন। সিট প্ল্যান দেখার আগে অবশ্যই প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।

আরও পড়ুন: আপনার এনআইডি দিয়ে কয়টি মোবাইল নিবন্ধিত, জানবেন যেভাবে

প্রত্যেক পরীক্ষার্থীর ডাউনলোডকৃত এক কপি প্রবেশপত্র ও উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড অথবা ‘এ’ লেভেলের Statement of Entry (প্রযোজ্য ক্ষেত্রে) এর মূলকপি ভর্তি পরীক্ষার দিন অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে।

পরীক্ষার্থীরা পরীক্ষার হলে Fx-100 বা এর নিচে সাধারণ মানের ক্যালকুলেটর (Memory Option/সিম ব্যতীত) ব্যবহার করতে পারবে। পরীক্ষার হলে প্রার্থীর মোবাইল ফোন, স্মার্টওয়াচ, ব্লুটুথ ও অন্যান্য মাধ্যমে যোগাযোগ করা যায় এমন যেকোনো ডিভাইস সঙ্গে রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তবে B ইউনিট এবং B1, B2 ও D1 উপ-ইউনিট ভর্তি পরীক্ষায় পরীক্ষার হলে পরীক্ষার্থীদের Calculator সঙ্গে রাখা ও ব্যবহার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ অন্যকোনো মাধ্যমে যেকোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য ভর্তি পরীক্ষার্থী ও তাদের অভিভাবক এবং সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো যাচ্ছে।

পরীক্ষার্থীদের সঙ্গে আগত অভিভাবকদের নিরাপত্তার স্বার্থে তাঁদের জাতীয় পরিচয়পত্র অথবা নিজস্ব পরিচয়পত্র (যদি থাকে) সার্বক্ষণিক সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হলো।

ভর্তি যোগ্যতা:
এবারের ভর্তি পরীক্ষায় এ ইউনিটে আবেদনের ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক (চতুর্থ বিষয়সহ) মিলিয়ে মোট জিপিএ-৮ নির্ধারণ করা হয়। গত বছর ছিল ৮ দশমিক ৫। এই ইউনিটে আবেদন করতে আলাদাভাবে মাধ্যমিকে ন্যূনতম জিপিএ-৪ ও উচ্চমাধ্যমিকে জিপিএ-৩ নির্ধারণ করা হয়। গত বছর ছিল দুটিতে ন্যূনতম জিপিএ-৩ দশমিক ৫ করে।

মানবণ্টন:
সব ইউনিটের ভর্তি পরীক্ষা মোট ১০০ নম্বরের। এর মধ্যে বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। ডি-১ উপ–ইউনিট বাদে সব ইউনিটেই পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০। ডি-১ উপ–ইউনিট পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৩৫।

এ ইউনিটের ভর্তি পরীক্ষায় ইংরেজিতে ২৫, পদার্থবিদ্যা, রসায়ন, গণিত ও জীববিদ্যা প্রতিটিই ২৫ নম্বর করে (শিক্ষার্থীদের যেকোনো তিনটি বিষয়ে উত্তর দিতে হবে) থাকবে। 

বি ইউনিটের ভর্তি পরীক্ষায় বাংলা বা ঐচ্ছিক ইংরেজিতে ৩০, ইংরেজিতে ৩০, সাধারণ জ্ঞানে ৪০ নম্বর থাকবে। পাস করতে হলে আলাদাভাবে বাংলায় ন্যূনতম ৭, ইংরেজিতে ৬ ও সাধারণ জ্ঞানে ১৩ নম্বর পেতে হবে। বি-১ উপ–ইউনিটের ভর্তি পরীক্ষায় বাংলা বা ঐচ্ছিক ইংরেজিতে ২৫, ইংরেজিতে ২৫, সাধারণ জ্ঞানে ৫০ নম্বর থাকবে। এ ছাড়া আলাদাভাবে বাংলায় ন্যূনতম ৫, ইংরেজিতে ৬ আর সাধারণ জ্ঞানে ১৭ নম্বর পেতে হবে। বি-২ ইউনিটে বাংলা বা ঐচ্ছিক ইংরেজিতে ২০, ইংরেজিতে ২০, আরবি, ইসলামিক স্টাডিজ, বুড্ডিস্ট স্টাডিজ ও পালি এবং সাধারণ জ্ঞানে (যেকোনো দুটি বিষয় উত্তর দিতে হবে) ৬০ নম্বর থাকবে। এ ছাড়া আলাদাভাবে বাংলায় ন্যূনতম ৫, ইংরেজিতে ৫, আরবি ও ইসলামিক স্টাডিজে, বুড্ডিস্ট স্টাডিজ ও পালি ১২ আর সাধারণ জ্ঞানে ৯ নম্বর পেতে হবে।

'সি' ইউনিটে ইংরেজিতে ৪০, বিশ্লেষণ দক্ষতায় ৩০ ও সমস্যা সমাধান অংশে ৩০ নম্বর থাকবে। এ ছাড়া আলাদাভাবে ইংরেজিতে ১৩, বিশ্লেষণ দক্ষতা ও সমস্যা সমাধান অংশে ১০ নম্বর পেতে হবে।

'ডি' ইউনিটে বাংলা বা ঐচ্ছিক ইংরেজিতে ৩০, ইংরেজিতে ৩০, বিশ্লেষণ দক্ষতায় ২০, সাধারণ জ্ঞান, গণিত বা অর্থনীতিতে ২০ নম্বর থাকবে। 

ডি-১ উপ–ইউনিটে বাংলা বা ঐচ্ছিক ইংরেজিতে ৩০, ইংরেজিতে ৩০, সাধারণ জ্ঞানে ২৫, গেমস ও স্পোর্টসের নীতিমালায় ১৫ নম্বর থাকবে।

পরীক্ষার সূচি:
৩ জানুয়ারি 'ডি' ইউনিট, ৯ জানুয়ারি 'সি' ইউনিট ও ১০ জানুয়ারি 'বি' ইউনিটের পরীক্ষা হবে। অন্যদিকে ৫ জানুয়ারি ডি-১, ৭ জানুয়ারি বি-১ ও ৮ জানুয়ারি বি-২ উপ–ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

স্ত্রী-তিন সন্তানসহ পরিবারের ৯ জনকে হারিয়ে বাকরুদ্ধ জনি
  • ১৩ মার্চ ২০২৬
রাষ্ট্রপতি চপ্পুকে গ্রেপ্তারের দাবি নাহিদের
  • ১৩ মার্চ ২০২৬
ট্রাম্পের ধর্মীয় কমিশন থেকে পদত্যাগ করলেন একমাত্র মুসলিম না…
  • ১৩ মার্চ ২০২৬
ইউএনওর রুম থেকে নিয়োগ পরীক্ষার সব কাগজপত্র ‘ছিনিয়ে নিয়ে গেল…
  • ১৩ মার্চ ২০২৬
নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার
  • ১৩ মার্চ ২০২৬
মহিলা জামায়াতের ইফতার আয়োজনে বাধা, তর্কাতর্কি থেকে হামলায় ব…
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081