জবির সি-ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিত ৯০.০৬ শতাংশ শিক্ষার্থী

২৭ ডিসেম্বর ২০২৫, ০২:৫২ PM
জবির ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে উপাচার্যসহ সংশ্লিষ্টরা

জবির ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে উপাচার্যসহ সংশ্লিষ্টরা © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিবিএ প্রথম বর্ষের সি-ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এই ইউনিটের পরীক্ষায় বিজনেস স্টাডিজ অনুষদের ৫২০টি আসনের বিপরীতে ২০ হাজার ৬৮৬ জন পরীক্ষার্থী আবেদন করে। 

এর মধ্যে ১৮ হাজার ৬৩০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। উপস্থিতির হার ছিল ৯০ দশমিক ০৬ শতাংশ। শনিবার (২৭ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ মোট চারটি কেন্দ্রে (শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা গভ. মুসলিম হাইস্কুল ও বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়) এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।  

পরীক্ষা চলাকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম জবি কেন্দ্রের বিভিন্ন হল পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পরীক্ষার্থীদের সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজখবর নেন।

আরও পড়ুন: জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা 

পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হকসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের
  • ১৯ আগস্ট ২০২৬
ম্যানুয়ালি শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন, প্রাধা…
  • ১৯ আগস্ট ২০২৬
ড্যাফোডিল কলেজে শিক্ষক নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ৯৬, আবেদন ৬ …
  • ১৯ আগস্ট ২০২৬
শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ৭ কলেজের অধ্যক্ষরা
  • ১৯ আগস্ট ২০২৬
ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা, গাজীপুরে যুবক আটক
  • ১৯ আগস্ট ২০২৬
মহিলা লীগ নেত্রীর দখলে থাকা ৮ একর জমি ৮ বছর পর উদ্ধার করলেন…
  • ১৯ আগস্ট ২০২৬