শাবিপ্রবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ল

২১ ডিসেম্বর ২০২৫, ০১:০৬ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময় পাঁচ দিন বাড়ানো হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক মো. আহমদ কবির চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে  এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তি বলা হয়, দেশের বর্তমান পরিস্থিতি এবং শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে শাবিপ্রবির ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময় আগামী ২৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বর্ধিত করা হলো।

প্রসঙ্গত, ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল ২০ ডিসেম্বর, তা এখন ২৫ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ ৫ দিন বাড়ানো হয়েছে। 

উল্লেখ্য, শাবিপ্রবির প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী বছরের ১৩ ও ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

 

অধ্যক্ষের পুনর্বহালের দাবিতে নার্সিং অধিদপ্তরে শিক্ষার্থীদে…
  • ১৩ অক্টোবর ২০২৬
ময়লা ফেলা নিয়ে বিরোধ, মাথা ফাটল অভিনেতা সমু চৌধুরীর
  • ১৩ অক্টোবর ২০২৬
মহেশপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে নারী ও শিশুসহ ছয়জনের মৃত্যু
  • ১৩ অক্টোবর ২০২৬
জাবি শিক্ষার্থী বন্ধন কুমার মণ্ডলকে ২ হাজার টাকা জরিমানা
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ, দেখুন এখানে
  • ১৩ অক্টোবর ২০২৬
দক্ষতা বাড়াতে ও ভাষা শেখাতে ঢাকায় প্রশিক্ষণ চালু করবে ইতালি…
  • ১৩ অক্টোবর ২০২৬