জাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসন প্রতি লড়বেন ১০১ ভর্তিচ্ছু

২১ ডিসেম্বর ২০২৫, ০৮:০০ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ রবিবার (২১ ডিসেম্বর)। সকাল ৯টায় ‘সি’ ইউনিটের অন্তর্ভুক্ত কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটে ভর্তি মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। এই ইউনিটে এবার প্রতি আসনে লড়বেন ১০১ ভর্তিচ্ছু।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, ‘সি’ ইউনিটে ৪৬৬টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৪৭ হাজার ৪৯৭টি। এতে আসন প্রতি লড়বেন প্রায় ১০১ জন ভর্তিচ্ছু।

এ বছর সবচেয়ে বেশি পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে। এই ইউনিটে ৩১০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭০ হাজার ২২০ জন শিক্ষার্থী। ফলে এই ইউনিটে প্রতিটি আসনের জন্য লড়বেন ২২৭ জন, যা এবারের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ।

'এ' ইউনিটের অন্তর্ভুক্ত গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদে ৪২৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৬০ হাজার ৩৫১ জন। এই ইউনিটে প্রতি আসনে লড়বেন ১৪২ জন ভর্তিচ্ছু।

তুলনামূলক কম প্রতিযোগিতা হবে সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে। এখানে ৩২৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২০ হাজার ৫৮৩ জন। এ ইউনিটে প্রতি আসনে লড়বেন ৬৩ জন।

বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘ই’ ইউনিটে ২০০টি আসনের বিপরীতে ১১ হাজার ৬১২ জন আবেদন করেছেন। এই ইউনিটে আসনপ্রতি পরীক্ষার্থী ৫৮ জন। এছাড়াও নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগভুক্ত ‘সি১’ ইউনিটে ৬৪টি আসনের বিপরীতে ৩ হাজার ৭২৫ জন শিক্ষার্থী আবেদন করেছেন। আসনপ্রতি লড়বেন ৫৮ জন। ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ) ইউনিটে ৫০টি আসনের বিপরীতে ৫ হাজার ৪১১ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এতে আসন প্রতি প্রায় ১০৮ জন ভর্তিচ্ছু পরীক্ষায় বসবেন।

এছাড়াও আগামী ২২ ডিসেম্বর ‘বি’ ও ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৩ ডিসেম্বর ‘সি১’ ও ‘ডি’ ইউনিটের একাংশের এবং ২৪ ডিসেম্বর ‘ডি’ ইউনিটের বাকি অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটের একাংশ ও আইবিএ-জেইউ'র ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ ডিসেম্বর। ২৯ ডিসেম্বর ‘এ’ ইউনিটের অবশিষ্টাংশের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এবারের ভর্তি পরীক্ষার কার্যক্রম।

‎বাহুবলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর
  • ১৮ মার্চ ২০২৬
দেশের উন্নয়নে সমন্বিত উদ্যোগ জরুরি—নুরুল হক নুর
  • ১৮ মার্চ ২০২৬
ব্যারিস্টার মওদুদ আহমেদের ৫ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া
  • ১৮ মার্চ ২০২৬
চাঁদপুর-৩ আসনের সাবেক এক এমপি মারা গেছেন
  • ১৮ মার্চ ২০২৬
ট্রাফিক ব্যবস্থাপনায় পোর্টেবল সিগন্যাল লাইট ব্যবহার পুলিশের
  • ১৭ মার্চ ২০২৬
রান্নাঘরে পাশাপাশি ওড়নায় ঝুলছিল মা-মেয়ের লাশ, অতঃপর...
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence