বুয়েটের ভর্তি পরীক্ষায় যোগ্যপ্রার্থীর তালিকা প্রকাশ, নির্বাচিত ১০ হাজারের বেশি

১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৪০ PM , আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৯ PM
বুয়েট

বুয়েট © ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে বুয়েট ভর্তির ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়েছে। এতে নির্বাচিত হয়েছেন ১০ হাজার জনের বেশি শিক্ষার্থী। 

নিবাচিতদের তালিকা দেখুন এখানে

তালিকা প্রকাশ করে বুয়েট ভর্তির ওয়েবসাইটে বলা হয়েছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। খুব শিগ্‌গির ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। 

ওয়েবসাইটে আরও বলা হয়েছে, প্রবেশপত্র ডাউনলোডের সময় বিভাগীয় অপশন ফর্ম পূরণ করতে হবে। এই অপশন পরবর্তীতে পরিবর্তনযোগ্য নয়। বিভাগীয় অপশন ফর্ম পূরণ ব্যতীত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে না।

বুয়েটের ভর্তি বিজ্ঞপ্তির তথ্য মতে, ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ জানুয়ারি। মডিউল ‘এ’ এবং ‘বি’ ক্যাটাগরিতে সকাল ও বিকেল দুই শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার প্রাথমিক বাছাই পরীক্ষা থাকছে না। কেবল লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তিযোগ্য প্রার্থীদের বাছাই করা হবে। তবে আগের মতো মৌখিক পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের। ভর্তি পরীক্ষায় দুই ক্যাটাগরি তথা প্রকৌশল বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং কৌশল বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগের ক্ষেত্রে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩০০ ও ১ হাজার ৫০০ টাকা। ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামসহ মেধাক্রম (সম্ভাব্য) ৭ ফেব্রুয়ারি প্রকাশিত হবে।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9