চলতি সপ্তাহে চূড়ান্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ

১২ অক্টোবর ২০২৫, ০৮:২০ PM
জবি লোগো

জবি লোগো © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ চলতি সপ্তাহেই চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

আজ রবিবার (১২ অক্টোবর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমাদের প্রস্তুতি আছে, এ সপ্তাহেই চূড়ান্ত হতে পারে তারিখ’।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের একাধিক অনুষদের ডিনের সাথে কথা হলে তারা জানান, 'ভর্তি পরীক্ষা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। খুব দ্রুত এ নিয়ে মিটিং হবে। জবি আবারও গুচ্ছে ফিরবে কিনা এ বিষয়ে জানতে চাইলে তারা বলেন, 'মিটিং হলেই বিষয়টি জানা যাবে।' 

প্রসঙ্গত, গত বছর গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব ভর্তি পরীক্ষায় ফেরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এর আগে, বিশ্ববিদ্যালয়টি নিজস্ব পদ্ধতি থেকে বেরিয়ে কয়েকবার গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়।

কাগজহীন পরীক্ষার যুগে রাবি, চালু হলো ‘পেপারলেস এক্সাম সিস্ট…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামান অন্যায়ের প্রতিবাদ করে ভুক্তভোগীর হৃদয়ে…
  • ০৪ অক্টোবর ২০২৬
অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়া বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা
  • ০৪ অক্টোবর ২০২৬
৬ বিভাগের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
  • ০৪ অক্টোবর ২০২৬
পাওনা টাকা নিয়ে দ্বন্দ্ব, ভবনের ছাদ থেকে ফেলে ছাত্রলীগ নেতা…
  • ০৪ অক্টোবর ২০২৬
বিএনপি নেতা ও তার স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ
  • ০৪ অক্টোবর ২০২৬