গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নির্বাচনের পর

০১ অক্টোবর ২০২৫, ০৩:৩১ PM
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী © ফাইল ছবি

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা জাতীয় নির্বাচনের আগে হচ্ছে না। আগামী মার্চ-এপ্রিলের দিকে ভর্তি পরীক্ষা নেওয়া হতে পারে বলে সূত্র জানিয়েছে। এবার গুচ্ছে বিশ্ববিদ্যালয়ের সংখ্যাও বাড়তে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, মেডিকেল, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নির্বাচনের আগেই নেওয়ার প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। বুয়েট ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাও এ সময়ের মধ্যে হতে পারে। সে ক্ষেত্রে ফেব্রুয়ারির আগে পরীক্ষা নেওয়ার মতো আর তেমন সময় থাকবে না। এরইমধ্যে রমজান মাসও আছে। সব বিবেচনায় আগামী বছরের মার্চ-এপ্রিলের দিকে এ পরীক্ষা নেওয়া হতে পারে।

সূত্র বলছে, গুচ্ছ ভর্তি পরীক্ষার বিষয়ে প্রাথমিক কিছু আলোচনা করেছেন উপাচার্যরা। বিষয়টি নিয়ে ইউজিসির সঙ্গে সভা হওয়ার কথা রয়েছে। সেখানে অনেক বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। এ সংক্রান্ত কমিটি গঠন হলে নেতৃত্বে থাকা বিশ্ববিদ্যালয় পরবর্তী কার্যক্রম এগিয়ে নেবে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ভর্তি পরীক্ষার বিষয়ে প্রাথমিক কিছু আলোচনা হয়েছে। নির্বাচনের আগে মেডিকেলসহ অন্য বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা হবে। সে বিবেচনায় নির্বাচনের আগে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। মার্চ-এপ্রিলের দিকে এ পরীক্ষা হতে পারে।’ গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়া ৫ বিশ্ববিদ্যালয় আবার ফিরবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হতে পারে ফেব্রুয়ারির আগেই

জানা গেছে, গত বছর ১৯টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় অংশ নিয়েছিল। এর আগের বছর ২৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয়। তবে এর মধ্য থেকে পাঁচটি বিশ্ববিদ্যালয় বেরিয়ে গিয়ে আলাদা ভর্তি নিয়েছিল। এবার এ প্রক্রিয়ায় একাধিক বিশ্ববিদ্যালয় ফিরতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হলে ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু করবে বিশ্ববিদ্যালয়গুলো।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে জানা গেছে, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল চলতি অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে প্রকাশ হবে। রবিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘উত্তরপত্র দেখার কাজ চলছে। আশা করছি, ১৯ অক্টোবরের মধ্যে ফলাফল প্রকাশ করতে পারব।’

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই মার্কিন সেনা নিহত
  • ১৯ জুলাই ২০২৬
ডিএএডি স্কলারশিপ নিয়ে জার্মানিতে সামার কোর্সের সুযোগ, করুন …
  • ১৮ জুলাই ২০২৬
ফাইনালের আগে বড় ধাক্কা খেল স্পেন
  • ১৮ জুলাই ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে শহীদ আসিফ স্মরণে বিশেষ দোয়া
  • ১৮ জুলাই ২০২৬
বাড়ল গুচ্ছ ভর্তির সময়, আসন ফাঁকা ৪২০
  • ১৮ জুলাই ২০২৬
জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে জামালপুরে এনসিপি…
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence