বিশ্ববিদ্যালয়ের পর গুচ্ছের অভ্যন্তরীণ বিষয় মাইগ্রেশনও শেষ হচ্ছে আজ

১৯ আগস্ট ২০২৫, ০৯:৪৬ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০৮:৪৮ AM
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী © ফাইল ফটো

২০২৪-২৫ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের অভ্যন্তরীণ বিষয় মাইগ্রেশন আজ মঙ্গলবার (১৯ আগস্ট) শেষ হচ্ছে। এর আগে বিশ্ববিদ্যালয় মাইগ্রেশনের সুযোগ বন্ধ ঘোষণা করা হয়েছে। ১৯ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছের জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটির সিদ্ধান্ত মোতাবেক ভর্তিকৃত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় মাইগ্রেশনের আর কোন সুযোগ নেই। ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বিষয় পছন্দক্রম অনুসারে মেধাক্রমের ভিত্তিতে স্বয়ক্রিয়ভাবে সাবজেক্ট মাইগ্রেশনের সুযোগ বিদ্যমান রয়েছে।

স্বয়ক্রিয় সাবজেক্ট মাইগ্রেশন বন্ধ করতে চাইলে মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে Stop All Migration সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন: ঢাবির প্রযুক্তি ইউনিটে ভর্তির চতুর্থ বিষয় ও প্রতিষ্ঠান বরাদ্দ প্রকাশ

মাইগ্রেশন সংক্রান্ত বিষয়সমূহ বিশেষভাবে লক্ষ্যনীয়: কোনও একটি বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট বিভাগে ভর্তি থাকা অবস্থায় Stop All Migration সম্পন্ন করলে সে বিভাগ ব্যতীত অন্য কোনও বিশ্ববিদ্যালয়ের কোনও বিভাগে মাইগ্রেশনের সুযোগ থাকবে না।

অন্যদিকে Stop University Migration সম্পন্ন করলে বর্তমানে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে পছন্দক্রমের বিভাগসমূহ ব্যতীত অন্য কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবেন না। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের আরও এক এমপি আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আরও ৯০ দিন ডাকসুর দায়িত্বে সাদিক কায়েম-ফরহাদরা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মোবাইলের কিস্তি দিতে না পারায় যুবককে তুলে নিয়ে রক্ত নেওয়ার …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বেনাপোলে ভারতীয় ইলিশ, যশোরের বাজারে ‘মিয়ানমারের’ নামে বিক্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গণতন্ত্রের সূচকে ৫০ বছরের মধ্যে সর্বনিম্নে যুক্তরাষ্ট্র
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9