গুচ্ছের চূড়ান্ত ভর্তি শেষে ৫০০ ফাঁকা আসনের বিষয়ে যে সিদ্ধান্ত আসল

১৭ আগস্ট ২০২৫, ০৫:৪৯ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:৩২ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

সম্প্রতি গুচ্ছভুক্ত একটি বা একাধিক বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীর পক্ষ থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি সংক্রান্ত পরবর্তী মাইগ্রেশনের জন্য আবেদন পাওয়া গেছে। এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যদের নিয়ে গঠিত ভর্তি কমিটির ২০তম সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিস্তারিত আলোচনা শেষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ এক বিবৃতি প্রদান করেন। 

বিবৃতিতে আসন শূন্য থাকা সাপেক্ষে সর্বোচ্চ চারবার অপেক্ষমান তালিকা হতে শিক্ষার্থীদের ভর্তির আহ্বান করা হবে। সেই অনুযায়ী, ভর্তির চারটি মাইগ্রেশনসহ মোট পাঁচটি পর্যায় ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ১১ আগস্ট ২০২৫  বিশ্ববিদ্যালয়সমূহে ক্লাস শুরু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান পর্যন্ত গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ে প্রায় ৫০০টি আসন শূন্য রয়েছে। তবে পাঁচটি পর্যায় সম্পন্ন ও ক্লাস শুরু হয়ে যাওয়ায় আন্তঃবিশ্ববিদ্যালয় মাইগ্রেশন কার্যক্রম পরিচালনা করা সমীচীন নয় বলে কমিটি সিদ্ধান্ত গ্রহণ করেছে। এরই প্রেক্ষিতে, শূন্য আসনগুলো অপেক্ষমান তালিকা থেকে মেধাক্রম অনুযায়ী পূরণ করা হবে। পাশাপাশি, স্ব স্ব বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিষয় মাইগ্রেশন চালু থাকবে।

এসএসসি পাসেই ফায়ার সার্ভিসের কোর্সে ভর্তির সুযোগ, আবেদন শুর…
  • ১৪ নভেম্বর ২০২৬
হঠাৎ কেনো ওজন বাড়ছে?
  • ১৪ নভেম্বর ২০২৬
রাতে সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ, হেড টু …
  • ১৪ নভেম্বর ২০২৬
‘ডিসেম্বরের পরেও আপনাদের চাকরি করতে হবে’— ওসিকে ছাত্রলীগ নে…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীরা খাবারে যে ভুলগুলো করবেন না
  • ১৪ নভেম্বর ২০২৬
গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোয় সাড়ে ১৬ হাজার আসন, কোন বিশ্ববিদ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950