জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে লাগবে যেসব কাগজপত্র

২৭ জুন ২০২৫, ০৩:৩২ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ১১:৫১ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি © টিডিসি সম্পাদিত

২০২৪-২৫ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। প্রথম মেধাতালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চিত করতে প্রয়োজন হবে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। ভর্তি প্রক্রিয়া শুরুর আগে শিক্ষার্থীদের কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এবার ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৭০৬ শিক্ষার্থী। তাদের মধ্যে প্রথম মেধাতালিকায় স্থান পেয়েছেন ২ লাখ ৬৫ হাজার ৩৬৪ জন। প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী শনিবার (২৮ জুন)। এটি চলবে আগামী ১৫ জুলাই পর্যন্ত। 

উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি ফরম পূরণের বিষয়ে নির্দেশনা প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (২৬ জুন) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে স্বাক্ষর করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষাবিষয়ক স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) ড. মো. আশেক কবির চৌধুরী ও উপ-রেজিস্টার। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions)–এ গিয়ে Applicant Login থেকে Honours Login অপশন সিলেক্ট করতে হবে। এরপর সঠিকভাবে Application ID ও PIN দিয়ে লগইন করে ভর্তি ফরম পূরণ করতে হবে এবং এর একটি প্রিন্ট কপি বা পিডিএফ সংগ্রহ করতে হবে।

এতে আরও বলা হয়, প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে  চূড়ান্ত ভর্তি ফরমসহ রেজিস্ট্রেশন ফি বাবদ  ৫ শত ৬৫টাকা   টাকা সংশ্লিষ্ট কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি) জমা দিতে হবে। রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া যাবে আগামী ২৯ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত।  

ভর্তিতে লাগবে যেসব কাগজ পত্র- অনলাইন আবেদন ফর্ম; ভর্তি পরীক্ষার এডমিট কার্ড; এসএসসি মার্কশীট ও সার্টিফিকেট; এইচএসসি মার্কশীট ও সার্টিফিকেট; এইচএসসি প্রশংসা পত্র; এনআইডি কার্ডের ফটোকপি; এনআইডি কার্ড না থাকলে জন্মনিবন্ধন ফটোকপি ও পাসপোর্ট সাইজের ছবি ২ থেকে ৩ কপি।

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬