জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষের ভর্তি ফরম পূরণের বিষয়ে জরুরি নির্দেশনা 

২৭ জুন ২০২৫, ০২:৫৩ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০১:৩৯ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৭০৬ শিক্ষার্থী। তাদের মধ্যে প্রথম মেধাতালিকায় স্থান পেয়েছেন ২ লাখ ৬৫ হাজার ৩৬৪ জন। প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী শনিবার (২৮ জুন)। এটি চলবে আগামী ১৫ জুলাই পর্যন্ত। 

উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি ফরম পূরণের বিষয়ে নির্দেশনা প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (২৬ জুন) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে স্বাক্ষর করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষাবিষয়ক স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) ড. মো. আশেক কবির চৌধুরী ও উপ-রেজিস্টার মো. আবুল কাসেম। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions)–এ গিয়ে Applicant Login থেকে Honours Login অপশন সিলেক্ট করতে হবে। এরপর সঠিকভাবে Application ID ও PIN দিয়ে লগইন করে ভর্তি ফরম পূরণ করতে হবে এবং এর একটি প্রিন্ট কপি বা পিডিএফ সংগ্রহ করতে হবে।

এতে আরও বলা হয়, প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে  চূড়ান্ত ভর্তি ফরমসহ রেজিস্ট্রেশন ফি বাবদ  ৫ শত ৬৫ টাকা সংশ্লিষ্ট কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি) জমা দিতে হবে। রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া যাবে আগামী ২৯ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত।  

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬