জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিষয় পরিবর্তনে ইচ্ছুক শিক্ষার্থীদের করণীয়

২৭ জুন ২০২৫, ০২:১৪ PM , আপডেট: ২৭ জুন ২০২৫, ০৯:০০ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৭০৬ শিক্ষার্থী। তাদের মধ্যে প্রথম মেধাতালিকায় স্থান পেয়েছেন ২ লাখ ৬৫ হাজার ৩৬৪ জন। 

প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে যারা বিষয় পরিবর্তন করতে ইচ্ছুক তাদের করণীয় জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত কোন শিক্ষার্থী তার বিষয় পরিবর্তন করতে ইচ্ছুক হলে তাকে চূড়ান্ত ভর্তি ফরমে বিষয় পরিবর্তনের নির্দিষ্ট ঘরে Yes অপশন সিলেক্ট করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের বিষয় পছন্দক্রম অনুযায়ী সংশ্লিষ্ট কলেজে বিষয়ভিত্তিক শূন্য আসনে মেধার ভিত্তিতে বিষয় পরিবর্তন করা হবে। 

এতে আরও বলা হয়, প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে আগামী ২০ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করতে হবে। ভর্তিচ্ছু কোনো শিক্ষার্থী অন্য কোন শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই আগামী ৩ জুলাইয়ের মধ্যে পূর্বের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। 

এটি না করা হলে, দ্বৈত ভর্তির কারণে ওইসব  শিক্ষার্থীর ২০২৪- ২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

উল্লেখ্য, আগামী ২১ জুলাই থেকে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। 

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬