জবির ষষ্ঠ মেধাতালিকায় ভর্তি শেষ হচ্ছে আজ

১৯ জুন ২০২৫, ০৮:৩১ AM , আপডেট: ২১ জুন ২০২৫, ১১:৫৪ PM
 জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথমবর্ষে এ, বি, সি, ডি ও ই-ইউনিটের ষষ্ঠ মেধাতালিকায় ভর্তি কার্যক্রম শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার (১৯ জুন)। গত সোমবার এ কার্যক্রম শুরু হয়। এর আগে রবিবার ষষ্ঠ মেধাতালিকা ও পঞ্চম মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি তিন বিশেষায়িত বিষয়ের মেধাতালিকাও প্রকাশ করে কর্তৃপক্ষ। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে এ, বি, সি, ডি ও ই-ইউনিটের ষষ্ঠ পর্যায়ে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীরা ১৬ জুন দুপুর ১২টা হতে ১৯ জুন বিকেল ৩টা ৫৯ মিনিট পর্যন্ত ভর্তি হতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইট https://jnuadmission.com -এ নিজ নিজ প্যানেলে লগইন করে নিম্নে নির্ধারিত ভর্তি ফি অনলাইনে জমা দিতে হবে।

ভর্তি ফি জমাদানকারী শিক্ষার্থীরা ১৬ থেকে ১৯ জুন পর্যন্ত সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় খোলা থাকার দিনগুলোয় সরাসরি সংশ্লিষ্ট ডিন অফিসে প্রয়োজনীয় কাগজপত্রাদি জমা দিয়ে কাগজপত্র জমাদান স্লিপ সংগ্রহ করে ভর্তি নিশ্চিত করতে হবে। ভর্তির জন্য ১০ হাজার ৪৩০ থেকে ১২ হাজার ৪৩০ টাকা পর্যন্ত গুনতে হবে শিক্ষার্থীদের।

আরও পড়ুন: ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৫৫৮

একই দিনে ফিল্ম অ্যান্ড টেলিভিশন, সংগীত ও নাট্যকলা বিভাগের তৃতীয় মেধাতালিকাও প্রকাশ করা হয়েছে। ভর্তির জন্য সংশ্লিষ্ট ডিন অফিসে নিম্নবর্ণিত কাগজপত্রাদি জমা দিতে হবে: 
১. এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র;

২. ভর্তি পরীক্ষার প্রত্যবেক্ষক (Invigilator) কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্র; 

৩. অনলাইন হতে প্রিন্টকৃত ভর্তি ফরম;

৪. ২ (দুই) কপি সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

ষষ্ঠ মেধাতালিকা ও পঞ্চম মাইগ্রেশনের তালিকা এবং তিন বিশেষায়িত বিভাগের তৃতীয় মেধাতালিকা দেখতে এখানে ক্লিক করুন।

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন হেগেম্যান-নাগেল-ডেইসেরথ, নেপথ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ও সঠিক মূল্যায়ন নিয়ে কাজ করছে সরকার : ববি…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন ১০২ গুণী শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
সনদ আছে, দক্ষতা নেই: বাংলাদেশের উচ্চশিক্ষার সংকট
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে বড় সুখবর আসছে
  • ০৫ অক্টোবর ২০২৬
৭ পদে চাকরি দেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড …
  • ০৫ অক্টোবর ২০২৬