৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৫৫৮

১৮ জুন ২০২৫, ১০:০৬ PM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ০৬:৩২ PM
পিএসসি

পিএসসি © ফাইল ফটো

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৫৫৮ জন প্রার্থী। আজ বুধবার (১৮ জুন) রাতে এই ফল প্রকাশ করেছে সরকারী কর্ম কমশিন (পিএসসি)।

পিএসসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় মোট ৬ হাজার ৫৫৮ জন প্রার্থী কমিশনের অনুমোদনক্রমে সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্যাবলি কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোন সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

জানা গেছে, ২০২৩ সালে ১৯ মে ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নেন দুই লাখ ৬৮ হাজার ১১৯ জন। পরে ৬ জুন প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী—৪৫তম বিসিএসে দুই হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসায়। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে চিকিৎসা ক্যাডারে ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি নিয়োগ পাবেন শিক্ষা ক্যাডারে।

সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে নেই হামজা ও ফারহান
  • ২৫ অক্টোবর ২০২৬
বইয়ের প্রচ্ছদ পেরিয়ে জীবনের খোঁজে, কেমন কাটল বেরোবি শিক্ষার…
  • ২৫ অক্টোবর ২০২৬
ছেলেকে চাকরি দিয়ে দুদকের আসামি হলেন এক বিশ্ববিদ্যালয়ের সাবে…
  • ২৫ অক্টোবর ২০২৬
চেতনানাশক খাইয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
  • ২৫ অক্টোবর ২০২৬
বিদ্যুৎ নিয়ে বাংলাদেশকে সুখবর দিল নেপাল
  • ২৫ অক্টোবর ২০২৬
পাঠ্যবই থেকে দাঁড়িপাল্লার ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত
  • ২৫ অক্টোবর ২০২৬