ঢাবির ব্যবসায় শিক্ষার পুনঃভর্তির ফলাফল নিয়ে যা জানা যাচ্ছে

২৬ মে ২০২৫, ১১:৫৬ AM , আপডেট: ৩০ মে ২০২৫, ০৭:৫৪ AM
ঢাবির ভর্তিবিষয়ক ওয়েবসাইট রাত থেকে ডাউন

ঢাবির ভর্তিবিষয়ক ওয়েবসাইট রাত থেকে ডাউন © সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের (আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম) পুনঃভর্তি পরীক্ষার ফলাফল রবিবার (২৫ মে) ওয়েবসাইটে তোলার সময় টেকনিক্যাল সমস্যায় পড়েছে কর্তৃপক্ষ। এদিন রাত থেকেই ভর্তিবিষয়ক ওয়েবসাইট ডাউন দেখাচ্ছে। সমস্যা সমাধান করে পুরোপুরি প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান সোমবার (২৬ মে) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, রাতে ফলাফল ওয়েবসাইটে তোলার সময় টেকনিক্যাল সমস্যা হয়। তবে সে সময় কিছু শিক্ষার্থী হয়তো মোট নম্বরটা দেখতে পারেন। তখনই এটি বন্ধ করে দেওয়া হয়। তবে ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

তিনি বলেন, ‘যে সমস্যা হয়েছে, সেটা অন্য বিষয়। এতে ফলাফলে কোনও পরিবর্তন আসবে না। আশা করি, দ্রুত ফলাফল প্রকাশ করা যাবে।’ সোমবার বিকেলে কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলেন জানান তিনি।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় এমসিকিউ অংশে ১২টি প্রশ্নে সেট গরমিল ধরা পড়ে। এর সমাধান দিতে না পারায় ২০ এপ্রিল পরীক্ষার ফল প্রকাশের উদ্যোগের বিরুদ্ধে কিছু ভর্তিচ্ছু আদালতে রিট করেন। 

আরও পড়ুন: ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

এরপর হাইকোর্ট পরীক্ষার ফল প্রকাশে দুই মাসের জন্য স্থগিতাদেশ দেন। পরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটি ২৩ মার্চ এক বিশেষ সভায় এমসিকিউ অংশের পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং আদালতের অনুমতি চেয়ে আবেদন করে।

প্রশ্নপত্রে ত্রুটির কারণে আদালতের নির্দেশে এই পুনরায় পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। গত ১৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির বিশেষ সভায় বিষয়টি চূড়ান্ত করা হয়।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এই পুনরায় ভর্তি পরীক্ষা শুধু এমসিকিউ অংশে নেওয়া হচ্ছে এবং কেবল উচ্চ মাধ্যমিকে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেন—এ নির্দেশ আদালতের। এর পরেই গত ১৭ মে বিকেল ৩টায় অনুষ্ঠিত হয় পরীক্ষা। এতে কেবল উচ্চ মাধ্যমিকে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরাই অংশ নেন।

বিএসএফের গুলিতে মৃত্যু, ৪০ ঘণ্টা পর আশাদুলের মরদেহ হস্তান্তর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৯ মাসের শিশুকে নিথর দেখে স্বজনের ছোটাছুটি-আর্তনাদ, পিআইসিইউ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
 ১২০০ শত ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি করলে ছয় মাসের দণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9