জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ চলতি সপ্তাহে

২২ মার্চ ২০২৫, ০২:২০ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:১৩ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে। ‘ই’ ইউনিটের ফল প্রকাশিত হলেও বাকি রয়েছে অন্যান্য ইউনিটের। শিক্ষার্থীরা দ্রুত ফল প্রকাশের দাবি জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, চলতি সপ্তাহের মধ্যেই সব ইউনিটের পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

গত ১৪ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ) ও ১৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট (কলা ও আইন অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছিল, দ্রুত ফল প্রকাশ করা হবে, কিন্তু এক মাস পেরিয়ে গেলেও শিক্ষার্থীরা এখনো অপেক্ষায়।

এ ছাড়া ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ‘এ’ ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ও ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ‘সি’ ইউনিট (ব্যবসায় শিক্ষা অনুষদ) পরীক্ষারও অর্ধ মাস পার হয়ে গেলেও ফল প্রকাশ হয়নি।

ভর্তি পরীক্ষার ফল প্রকাশে দীর্ঘসূত্রতায় পরীক্ষার্থীদের মধ্যে হতাশা বাড়ছে। শিক্ষার্থীরা দ্রুত ফল প্রকাশের দাবি জানিয়েছেন, যাতে পরবর্তী কার্যক্রমে কোনো বিলম্ব না হয়।

আরও পড়ুন: শেষ হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা 

কলা অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বেগম বলেন, ‘গতকাল (শুক্রবার) বন্ধ ছিল, আজও বন্ধ। কাল আমরা বসে সিদ্ধান্ত নেব। আমার ইউনিটের ফলাফল প্রকাশের জন্য প্রস্তুত আছে। কালই প্রকাশ হবে বলে আশা করছি।’

বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সানজিদা ফারহানা বলেন, ‘আমরা আমাদের ইউনিটের রেজাল্ট জমা দিয়েছি। সবার স্বাক্ষর নিয়ে সেন্ট্রাল কমিটি রেজাল্ট প্রকাশ করবে। আজ বন্ধের দিন, তাই কাল হয়তো প্রকাশ করা হবে।’

বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মনজুর মোর্শেদ ভূঁইয়া বলেন, ‘আমার ইউনিটের রেজাল্ট প্রস্তুত, গতকালকেই প্রকাশ করে দিতে পারতাম। ভিসে স্যার চীন থেকে ফিরেছেন। আগামীকাল মিটিং হবে। ফল প্রকাশের স্বাধীনতার আমাদের থাকলেও উপাচার্য মহোদয়ের  কনসার্ন নিয়ে প্রকাশ করা হবে।’

আরও পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের প্রশ্ন দেখুন এখানে

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আগামীকাল ইউনিটগুলোর সঙ্গে মিটিং ডাকা হয়েছে। তবে কালই প্রকাশ হবে, এমন নিশ্চয়তা দিতে পারছি না। আশা করছি, এই সপ্তাহের মধ্যেই ফল প্রকাশ করা হবে।’

কেন বিলম্ব হচ্ছে জানতে চাইলে রেজাউল করিম বলেন, ‘কিছু টেকনিক্যাল সমস্যার কারণে বিলম্ব হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি শক্তিশালী ব্যবস্থাপনা-সংবলিত বিশ্ববিদ্যালয়ের ফলও আটকে গেছে। আমরা সেই তুলনায় দ্রুত কাজ করার চেষ্টা করছি।’

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence