জাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় চমক দেখালেন যশোরের মাহফুজ

১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪০ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪১ PM
ভর্তি পরীক্ষায় ভালো করায় মাহফুজকে সংবর্ধনা দেওয়া হচ্ছে

ভর্তি পরীক্ষায় ভালো করায় মাহফুজকে সংবর্ধনা দেওয়া হচ্ছে © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটে চতুর্থ শিফটের ভর্তি পরীক্ষায় ছেলেদের মধ্যে দ্বিতীয় হয়েছেন যশোরের মো. মাহফুজুর রহমান। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) এ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়।

জানা গেছে, মাহফুজ যশোরের মনিরাপুরের কৃষক মো. মাহমুদ আলীর সন্তান। তিন ভাইয়ের মধ্যে তিনি মেজো। স্থানীয় খাজুরা কাঠাল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং হাজী নাসির উদ্দিন কলেজ থেকে এইচএসসিতে উত্তীর্ণ হয়েছিলেন মাহফুজ। উভয় পরীক্ষাতেই জিপিএ-৫ পেয়েছিলেন তিনি। এছাড়া ৮ম শ্রেণিতে সাধারণ গ্রেডে বৃত্তিও পেয়েছিলেন মাহফুজ।

নিজের সফলতার কথা বলতে গিয়ে মাহফুজ জানান, পরিবার, স্কুল-কলেজের শিক্ষক এবং সুব্রত ভাইয়ের কারণে আমার এতদূর আসতে পারা। তাদের সহযোগিতার কারণে আমি এই অর্জন করতে সক্ষম হয়েছি। বিশেষ করে সুব্রত দাদা যেভাবে গাইড করেছেন তাতে আমার ভর্তি প্রস্তুতি অনেক সহজ হয়ে গেছে।

ভর্তির জন্য কোথাও কোচিং করেছেন কি না এমন প্রশ্নের জবাবে কৃতি এই শিক্ষার্থী আরও জানান, ‘আমি সুব্রত দাদার সুব্রত’স স্পেশাল ব্যাচে ভর্তি ছিলাম। এখানে পরীক্ষার প্রশ্ন স্ট্যান্ডার্ড মানের হয়। এই কোচিংয়ের একটি ভালো দিক হলো- তারা আমাদের পরীক্ষা ভীতি কাটিয়ে তোলার জন্য নিয়মিত ক্লাস ও এক্সাম নিতেন। এখানে পড়ানোর ধরনও ভিন্ন।

সংসদে বক্তব্য দিতে গিয়ে কাঁদলেন মির্জা আব্বাস
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল নিয়োগ দেবে মেডিকেল প্রমোশন অফিসা…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
চক্ষুবিজ্ঞান হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক পদে ডা. সায়ীদ মে…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
আইনজীবীকে অপহরণের মামলায় সাবেক ‘জামায়াত কর্মী’ গ্রেপ্তার
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রশ্ন আছে, এমপি নাই, সংসদে আজ যে প্রশ্ন করতে চেয়েছিলেন গাজ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক-উপপরিচালকসহ ৫৭ চিকিৎস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬