‌‘চাপে পড়ে’ গুচ্ছে থাকছে বরিশাল বিশ্ববিদ্যালয়

০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩০ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৬ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ‘চাপে পড়ে’ গুচ্ছে থাকার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ৪৯তম একাডেমিক কাউন্সিলে গুচ্ছ পদ্ধতিতে বহাল থাকার সিদ্ধান্ত হয় বলে নিশ্চিত করেছেন রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম। 

এর আগে গত ২২ জানুয়ারি একাডেমিক কাউন্সিলের ৪৮তম মিটিংয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। 

সেই অফিস আদেশে বলা হয়েছিল, বরিশাল বিশ্ববিদ্যালয় জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে না। একইসঙ্গে আগামী ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামসমূহের ভর্তি পরীক্ষা স্বতন্ত্রভাবে নিজস্ব ব্যবস্থাপনায় গ্রহণ করবে।

সূত্র বলছে, বেশ কয়েকটি কারণে গুচ্ছ থেকে বেরিয়ে গিয়েছিল বরিশাল বিশ্ববিদ্যালয়। এরপর গুচ্ছ পদ্ধতিতে থাকার জন্য ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় থেকে কয়েকবার চিঠি দিয়েছে। গুচ্ছভুক্ত  বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের শিক্ষা উপদেষ্টা ডেকে গুচ্ছে থাকার জন্য  বলেছে।তাই ইচ্ছা না থাকলেও গুচ্ছে থাকতে বাধ্য হয়েছে বিশ্ববিদ্যালয়গুলো।

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে আবারও দেশসেরা ঢাবি
  • ০৪ নভেম্বর ২০২৬
৩০ ডিসেম্বরের মধ্যে ৩ দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশি…
  • ০৪ নভেম্বর ২০২৬
জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন চীনের কমিউনিস্ট পার্ট…
  • ০৪ নভেম্বর ২০২৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত ক…
  • ০৪ নভেম্বর ২০২৬
সিনেটে হারল ট্রাম্পের দল, হাউজেও এগিয়ে ডেমোক্র্যাটরা
  • ০৪ নভেম্বর ২০২৬
এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন করলে কি নম্বর কমবে—যা বলছে…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950