সরকারি মেডিকেলে ভর্তি শুরু কবে, মাইগ্রেশনের সুযোগ কতবার?

২০ জানুয়ারি ২০২৫, ১১:০০ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৩৬ PM
মেডিকেল কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হবে ২ ফেব্রুয়ারি

মেডিকেল কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হবে ২ ফেব্রুয়ারি © ফাইল ছবি

২০২৪-২৫ শিক্ষাবর্ষে দেশের সরকারি মেডিকেল কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হবে আগামী ২ ফেব্রুয়ারি। এ জন্য প্রয়োজনীয় কাগজ নিয়ে আসতে হবে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের। এবার কলেজে তিনবার মাইগ্রেশনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে রবিবার (১৯ জানুয়ারি)। 

এ পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ আগামীকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) থেকে শুরু হবে। এসএমএসের মাধ্যমে ১ হাজার টাকা ফি দিয়ে এ আবেদন করা যাবে। ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক রুবীনা ইয়াসমীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৭ জানুয়ারি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল’ (বিএমএন্ডডিসি) কর্তৃক প্রণীত নীতিমালার শর্তানুযায়ী অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী ৫ হাজার ৩৭২ জন পরীক্ষার্থীর ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হলো।

পার্বত্য অঞ্চল ব্যতীত দেশের সমতল অঞ্চলের উপজাতীয় কোটার (কোড নম্বর ৭৭) শিক্ষার্থীদের তালিকা কোটার স্বপক্ষে সনদ/প্রমানকসমূহ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক যাচাইয়ান্তে পরবর্তিতে প্রকাশ করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা আগামী ২ ফেব্রুয়ারি হতে ৮ ফেব্রুয়ারি অফিস চলাকালীন পর্যন্ত।

সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ কর্তৃক গঠিত স্থানীয় ভর্তি কমিটি ও মেডিকেল বোর্ড যথাক্রমে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মূল সনদপত্রসমূহ যাচাই করবেন এবং স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করবেন। শিক্ষার্থীরা ভর্তির পর আবেদনের পরিপ্রেক্ষিতে নিয়মানুযায়ী সর্বোচ্চ তিনবার মাইগ্রেশনের জন্য বিবেচিত হবেন।

আবেদনপত্রে উল্লিখিত তথ্যাদির স্বপক্ষে পরীক্ষার্থী কর্তৃক প্রমাণক প্রদানে ব্যর্থ হলে বা প্রদানকৃত তথ্য অসত্য বলে প্রমাণিত হলে যে কোনো সময় তার ভর্তি বাতিলপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো বলা হয়েছে, ২১ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারির মধ্যে ১ হাজার টাকা (অফেরতযোগ্য) টেলিটকে এসএমএসের মাধ্যমে জমা দিয়ে পরীক্ষার ফল পূণঃনিরীক্ষার জন্য আবেদন করা যাবে। পুণঃনিরীক্ষার ফল আবেদনকারীকে যথাসময়ে জানানো হবে। এ ব্যাপারে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক গঠিত কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ পদ্ধতি: টেলিটকের যে কোনো প্রিপেইড মোবাইল ফোন থেকে SMS করতে হবে। প্রথম এসএমএস: DGME RSC Roll No লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। (যেমন DGME RSC 1116000)। ফিরতি Message এ একটি PIN নম্বর আসবে।

দ্বিতীয় এসএমএস: ফি প্রদানের জন্য প্রাপ্ত PIN নম্বর দিয়ে SMS করতে হবে DGME RSCYESPIN এবং পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। যেমন: DGME RSCYES 12345678। ফিরতি SMS-এ ফি জমা বাবদ একটি প্রাপ্তি স্বীকার SMS পাওয়া যাবে।

ভর্তি পরীক্ষার ফল স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েব সাইট www.mefwd.gov.bd, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইট www.dgme.gov.bd, স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েব সাইট www.dghs.gov.bd ও টেলিটকের ওয়েবসাইট http://dgme.teletalk.com.bd হতে জানা যাবে।

সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের টেলিটকের ০১৫৫০১৫৫৫৫৫ নম্বর থেকে SMS এর মাধ্যমে এ সংক্রান্ত তথ্য জানানো হবে। এ ছাড়া ভর্তি সংক্রান্ত তথ্যাদি সংশ্লিষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষের দপ্তর থেকে জানা যাবে।

আরো পড়ুন: মেডিকেল ভর্তির ফল পুনঃনিরীক্ষণ শুরু কাল, জেনে নিন নিয়ম

ভর্তির সময় যেসব কাগজ প্রয়োজন হবে: 
২০২৪-২৫ শিক্ষাবর্ষ এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রবেশপত্র।

এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড। 

এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট/নম্বরপত্র।

এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষা পাসের মূল সনদপত্র ও প্রশংসা পত্র।

স্থানীয় সিটি কর্পোরেশনের মেয়র/পৌরসভার চেয়ারম্যান/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার প্রদত্ত মূল নাগরিক সনদপত্র।চার কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙ্গিন ছবি।

মুক্তিযোদ্ধা কোটায় মনোনীত প্রার্থীদের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের জারিকৃত বিধি-বিধান অনুসরণ করা হবে।

পার্বত্য জেলার উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে সার্কেল চীফ এবং জেলা প্রশাসকের সনদ ও অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে সার্কেল চীফ বা জেলা প্রশাসক প্রদত্ত মূল সনদপত্র। 

অন্যান্য জেলার উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে গোত্র প্রধান ও সংশ্লিষ্ট জেলা প্রশাসক প্রদত্ত মূল সনদপত্র।

বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির বিষয়ে পরবর্তীতে বিজ্ঞপ্তি দেওয়া হবে। প্রকাশিত ফলাফলের ওপর বিধিসম্মত যে কোনও পরিবর্তন কেন্দ্রীয় ভর্তি কমিটি সংরক্ষণ করে।

শনিবার খোলা থাকবে ব্যাংক
  • ২১ মে ২০২৬
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে চাকরি, আবেদন ৩ জুন পর্যন্ত
  • ২১ মে ২০২৬
আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা কবে?
  • ২১ মে ২০২৬
ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যা বহু বছরের নৈতিক অবক্ষয়ের প্রতি…
  • ২১ মে ২০২৬
স্বামী-স্ত্রীর কর্মস্থলে বদলি হতে পারবেন শিক্ষকরা, এক প্রতি…
  • ২১ মে ২০২৬
শিক্ষকদের গাফিলতিতে পদে পদে ভোগান্তি এসএসসি পরীক্ষার্থীদের,…
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081