মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন গলাচিপার পাঁচ শিক্ষার্থী 

২০ জানুয়ারি ২০২৫, ১০:০৯ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৩৬ PM

© টিডিসি সম্পাদিত

২০২৪-২৫ শিক্ষাবর্ষে মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার পাঁচ শিক্ষার্থী। মেডিকেলে চান্স পাওয়া শিক্ষার্থীরা হলেন, ইফতেখার আহমেদ নীরব, আসিফ মাহমুদ নাবিল, আবু আব্দুল্লাহ, খালিদ সাইফুল্লাহ ও নাইমা আক্তার তিশা। 

জানা যায়, রংপুর মেডিকেল কলেজে চান্স পেয়েছেন ইফতেখার আহমেদ নীরব। তিনি গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে ২০২৪ সালে জিপিএ ৫ পেয়ে এইচএসসি পাস করেন। তার পিতা মো. কামরুজ্জামান হাওলাদার। তিনি খারিজ্জমা ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক।

আসিফ মাহমুদ নাবিল চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তিনি গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন এবং নটর ডেম কলেজ, ঢাকা থেকে এইচএসসি পাস করেন। তার পিতা মোহাম্মদ নাসির। তিনি পানপট্টি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। 

বরিশাল মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন আবু আব্দুল্লাহ। তিনি গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের মুশুরিকাঠী গ্রামের বাসিন্দা এবং গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও মাইলস্টোন কলেজ ঢাকা থেকে এইচএসসি পাস করেছেন। তার পিতা মো. ইদ্রিস মিয়া, পেশায় একজন পশু চিকিৎসক।

দিনাজপুর মেডিকেল কলেজে ভালোর সুযোগ পেয়েছেন খালিদ সাইফুল্লাহ। তিনি উলানিয়া পাতাবুনিয়া গ্রামের মো. জহিরুল হক ফরাজির ছেলে। সে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাশ করেছে। 

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন নাইমা আক্তার তিশা। তিনি গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও হলি ক্রস কলেজ ঢাকা থেকে এইচএসসি পাস করেছেন। তার পিতা মো. সালাম মিয়া গলাচিপা ৪নং ওয়ার্ড সাগরদী রোড এলাকার বাসিন্দা।

পাঁচ শিক্ষার্থীর সাফল্য গলাচিপা উপজেলার শিক্ষার্থীদের জন্য একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে জানান স্থানীয়রা। 

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬