জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে শূন্য আসনে ভর্তি আজ থেকে

১২ জানুয়ারি ২০২৫, ১০:৪৩ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী © ফাইল ফটো

২০২৩-২৪ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের শূন্য আসনে আজ রোববার (১২ জানুয়ারি) থেকে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ভিত্তিক আলাদাভাবে এ ভর্তি নেওয়া হবে। এর আগে মাইগ্রেশন বন্ধ করতে বলা হয়েছিল শিক্ষার্থীদের।

ভর্তিবিষয়ক ওয়েবসাইটে জানানো হয়েছে, রোববার (১২ জানুয়ারি) হতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় শূন্য আসনে ভর্তির বিষয়টি প্রক্রিয়াধীন। এ অবস্থায় কোন শিক্ষার্থী মাইগ্রেশন (Subject/University Migration) বন্ধ করতে চাইলে জিএসটি ওয়েবসাইটের (https://gstadmission.ac.bd/) ৯ জানুয়ারির মধ্যে তা (Migration Stop) সম্পন্ন করতে বলা হয়েছিল।

প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। ইতোপূর্বে কোনো বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করে থাকলে এবং এপর্যায়ে জিএসটির অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলে সর্বশেষ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। তবে মূল কাগজপত্র এখন স্থানান্তরের প্রয়োজন নেই।

আরো পড়ুন: কুয়েট ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯২.৩৯ শতাংশ

সেক্ষেত্রে আগে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি বাবদ প্রদেয় অর্থ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে ফেরতযোগ্য। প্রত্যেক শিক্ষার্থীর মূল কাগজপত্র সর্বশেষে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। অন্যথায় ভর্তি বাতিল বলে গণ্য হবে। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটির বিষয়টি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

ফেসবুক-টেলিগ্রামে বিক্রি হচ্ছে ভোটার তালিকা, তথ্যের নিরাপত্…
  • ২৩ জুন ২০২৬
রাতেই তীব্র বজ্রপাত বলয় ‘মিশা সওদাগর’ আসিতেছে
  • ২৩ জুন ২০২৬
ফেসবুকে উত্ত্যক্ত, তরুণীর আত্মহত্যা, অভিযোগ ফুফাতো ভাইয়ের ব…
  • ২৩ জুন ২০২৬
প্রেমের সম্পর্ক ফাঁস করায় ১১ বছরের আদিবকে খুন করে ১৪ বছরের …
  • ২৩ জুন ২০২৬
হাদি হত্যার বিচার ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে: জামায়াত আমির
  • ২৩ জুন ২০২৬
বাংলাদেশিদের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার 
  • ২৩ জুন ২০২৬