২৪ বিশ্ববিদ্যালয়ের শূন্য আসনে ভর্তি শুরু কাল

১১ জানুয়ারি ২০২৫, ১০:১২ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

২০২৩-২৪ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের শূন্য আসনে ভর্তি নেওয়া হবে শিক্ষার্থীদের। আগামীকাল রোববার (১২ জানুয়ারি) থেকে এ প্রক্রিয়া চলবে বলে ভর্তিবিষয়ক ওয়েবসাইটে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ভিত্তিক আলাদা প্রক্রিয়ায় ভর্তি নেওয়া হবে। এর আগে মাইগ্রেশন বন্ধ করতে বলা হয় শিক্ষার্থীদের।

ভর্তিবিষয়ক ওয়েবসাইটে জানানো হয়েছে, ১২ জানুয়ারি হতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় শূন্য আসনে ভর্তির বিষয়টি প্রক্রিয়াধীন। এ অবস্থায় কোন শিক্ষার্থী মাইগ্রেশন (Subject/University Migration) বন্ধ করতে চাইলে জিএসটি ওয়েবসাইটের (https://gstadmission.ac.bd/) ৯ জানুয়ারির মধ্যে তা (Migration Stop) সম্পন্ন করতে বলা হয়েছিল।

প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। ইতোপূর্বে কোনো বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করে থাকলে এবং এপর্যায়ে জিএসটির অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলে সর্বশেষ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। তবে মূল কাগজপত্র এখন স্থানান্তরের প্রয়োজন নাই। 

আরো পড়ুন: কুয়েটে ভর্তি পরীক্ষা শুরু, আসন প্রতি লড়ছেন ২৩ জন

সেক্ষেত্রে পূর্বে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি বাবদ প্রদেয় অর্থ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে ফেরতযোগ্য। প্রত্যেক শিক্ষার্থীর মূল কাগজপত্র সর্বশেষে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। অন্যথায় ভর্তি বাতিল বলে গণ্য হবে। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটির বিষয়টি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

আইনজীবী নিজাম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪
  • ২৭ জুলাই ২০২৬
রাহেল-মামুনের নেতৃত্বে ডুয়েট সায়েন্স ক্লাবের যাত্রা শুরু
  • ২৭ জুলাই ২০২৬
ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজির নতুন ভিসি ঢাবি অধ্যাপক…
  • ২৭ জুলাই ২০২৬
ডিএনসির তল্লাশিতে মেলেনি, র‍্যাবের অভিযানে চালবোঝাই ট্রাক থ…
  • ২৭ জুলাই ২০২৬
মাউশিতে তদবির করতে এসে ‘ভুয়া বিসিএস কর্মকর্তা’ আটক, একাধিক …
  • ২৭ জুলাই ২০২৬
ভারত-বাংলাদেশ সিরিজ নিয়ে আশার আলো, বিকল্প সূচি তৈরি করছে বি…
  • ২৭ জুলাই ২০২৬