কুয়েটে ভর্তি পরীক্ষা শুরু, আসন প্রতি লড়ছেন ২৩ জন

১১ জানুয়ারি ২০২৫, ০৭:৩২ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM
কুয়েট

কুয়েট © লোগো

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় এই পরীক্ষা শুরু হয়েছে—চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং মুক্তহস্ত অঙ্কন দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে বেলা ১টা ৪৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

জানা গেছে, কুয়েটসহ ১১টি কেন্দ্রে ৪৪৭টি কক্ষে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ বছর ১ হাজার ৬৫ আসনের বিপরীতে লড়ছেন ২৪ হাজার ৫২৭ জন শিক্ষার্থী। প্রতিটি আসনের বিপরীতে লড়ছেন ২৩ জন শিক্ষার্থী। 

এবার তিনটি অনুষদের ১৬টি বিভাগে মোট আসন সংখ্যা ১ হাজার ৬৫টি। স্থান সংকুলান না হওয়ায় কুয়েট কেন্দ্রের বাইরে খুলনা বিশ্ববিদ্যালয়সহ খুলনার আরও ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হচ্ছে। 

কুয়েট কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করছেন সাত হাজার ১৪৪ জন, খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে চার হাজার ৯৪০ জন, খুলনা রেভারেন্ড পলস হাইস্কুল কেন্দ্রে ৮৮৬ জন, হোপ পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে ৮৭৩ জন, বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে দুই হাজার ৫০০ জন ও খালিশপুর সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ কেন্দ্রে দুই হাজার ৫০০ জন। 

এছাড়াও খুলনা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে দুই হাজার জন, খুলনা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এক হাজার ৩০০ জন, খুলনা সরকারি পাইওনিয়ারিং মহিলা কলেজ কেন্দ্রে ৯০০ জন, খুলনা সরকারি এম এম সিটি কলেজ কেন্দ্রে ৮৫২ জন, সুন্দরবন সরকারি আদর্শ কলেজ কেন্দ্রে ৬৩২ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছেন।

এর আগে, গত ৯ জানুয়ারি কুয়েট ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ভর্তি পরীক্ষার সিট প্ল্যান প্রকাশ করা হয়।

প্রসঙ্গত, কয়েক বছর ধরে বিশ্ববিদ্যালয়টি প্রকৌশল গুচ্ছের অধীন পরীক্ষা নিলেও এবার নিজস্ব ব্যবস্থাপনায় পরীক্ষা নেওয়া হচ্ছে। কুয়েটের ভর্তি পরীক্ষায় এবার রেকর্ড পরিমাণ শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬