খুবির ভর্তি আবেদন শুরু, জেনে নিন খুঁটিনাটি

১০ জানুয়ারি ২০২৫, ১০:৪৩ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৯ PM
খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৪-২৫ সেশনে স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে। আজ শুক্রবার (১০ জানুয়ারি) থেকে শুরু হওয়া আবেদন চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। আগামী ১৭ এপ্রিল থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে। গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে এবার আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেবে বিশ্ববিদ্যালয়টি।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী ১০ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট https://admission.ku.ac.bd-এর মাধ্যমে অনলাইনে ভর্তির আবেদন করা যাবে। আবেদনকারীর অনলাইনে ভর্তির আবেদন পূরণ করে জমাদানের সময়ে নির্ধারিত ফি প্রদান করতে হবে। 

পরবর্তীতে ভর্তি পরীক্ষার পূর্বে পরীক্ষায় অংশগ্রহণের জন্য Admit Card ডাউনলোড করতে পারবেন। ভর্তি পরীক্ষায় আবেদন করার নিয়ম, বিস্তারিত তথ্য এবং আবেদন ফি জমা প্রদানের পদ্ধতি খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://admission.ku.ac.bd-এ ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।’

ভর্তি বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২০২১ অথবা ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান এবং ২০২৩ অথবা ২০২৪ সালে অনুষ্ঠিত এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যাদের ফলাফল খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে, কেবল তারাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। 

আরো পড়ুন: রাবিতে পোষ্য কোটার জটিলতায় ভর্তি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে

এছাড়া ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ২০১৯ অথবা ২০২০ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ভর্তি পরীক্ষা ইউনিট ভিত্তিক অনুষ্ঠিত হবে। এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষায় শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এবং সি ও ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।

ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচী
সি (কলা ও মানবিক+সামাজিক বিজ্ঞান+আইন+শিক্ষা+চারুকলা স্কুল) ও ডি ইউনিটের (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল) ভর্তি পরীক্ষা আগামী ১৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। আর এ (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল) ও বি (জীব বিজ্ঞান স্কুল) ইউনিটের ভর্তি পরীক্ষা ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার ফি
এ, বি ও সি  ইউনিটের আবেদন ফি এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আর ডি ইউনিটের আবেদন ফি ৭০০ টাকা। স্থাপত্য ও চারুকলা বিষয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীকে সংশ্লিষ্ট ইউনিট (এ ও সি) এর আবেদন ফি’র সঙ্গে অতিরিক্ত ২০০ টাকা প্রদান করতে হবে।

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬