আইএইচটি ও ম্যাটস ভর্তি পরীক্ষায় অপেক্ষমান তালিকা থেকে ফলাফল প্রকাশ

১০ জানুয়ারি ২০২৫, ০৯:১৯ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৯ PM
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

২০২৪-২৫ শিক্ষাবর্ষে আইএইচটি ও ম্যাটস ভর্তি পরীক্ষায় নির্বাচিত শিক্ষার্থীদের প্রথম দফায় অপেক্ষমান তালিকা থেকে ফলাফল প্রকাশ করা হয়েছে। সে অনুযায়ী আগামী ১৩ জানুয়ারি থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আইএইচটি ও ম্যাটসসমূহে যথাক্রমে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি এবং ডিপ্লোমা ইন মেডিকেল এ্যাসিসটেন্ট কোর্সে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে গত ১৮ জানুয়ারি অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফল এবং এসএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ হতে নম্বর যোগ করে মেধা ও পছন্দ অনুযায়ী ১ম দফায় অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থী নির্বাচন করা হলো। 

সংশ্লিষ্ট সরকারি আইএইচটি ও ম্যাটসসমূহের অধ্যক্ষরা আগামী ১৩ জানুয়ারি হতে ২৭ জানুয়ারি পর্যন্ত অফিস চলাকালীন নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবেন। ২৯ জানুয়ারির মধ্যে ভর্তি সংক্রান্ত তথ্যাদি প্রেরণ করবেন। সংশ্লিষ্ট অধ্যক্ষ কর্তৃক গঠিত স্থানীয় ভর্তি কমিটি শিক্ষার্থীদের সনদপত্র পরীক্ষা-নিরীক্ষা করবেন এবং গঠিত মেডিকেল বোর্ড তাদের স্বাস্থ্য পরীক্ষা করবেন। 

কোনো শিক্ষার্থীর দাখিলকৃত সনদপত্রের মধ্যে ভুলত্রুটি পরিলক্ষিত হলে বা কোনো শিক্ষার্থী স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য বলে বিবেচিত হলে তার প্রাথমিক নির্বাচন বাতিল বলে গণ্য হবে। এছাড়া ভর্তি পরবর্তী সময়ে কোনো শিক্ষার্থীর প্রদত্ত তথ্য ভুল/অসত্য প্রমানিত হলে তার ভর্তি বাতিল বলে গন্য হবে। 

ভর্তি পরীক্ষার ফল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dgme.gov.bd ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd হতে জানা যাবে। ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্যাদি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের অধ্যক্ষ’র কার্যালয় থেকে জানা যাবে।

ভর্তির সময় নিম্নলিখিত কাগজপত্র প্রয়োজন হবে:
১. ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আইএইচটি/ম্যাটস ভর্তি পরীক্ষার প্রবেশপত্র।

২. এসএসসি/সমমান পরীক্ষায় পাসকৃত একাডেমিক মূল ট্রান্সক্রিপ্ট/মূল নম্বরপত্র।

৩. এসএসসি সমমান পরীক্ষা পাসের মূল সনদপত্র/মূল প্রশংসাপত্র।

৪. স্থানীয় সিটি কর্পোরেশন/পৌরসভা/ইউনিয়ন পরিষদ/ওয়ার্ড কমিশনার কার্যালয়ের প্রধান অথবা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত মূল নাগরিক সনদপত্র/জন্ম নিবন্ধন সনদপত্রের কপি।

৫. পাঁচ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি (এক কপি সত্যায়িত বাকি চার কপি সত্যায়িত ছাড়া জমা দিতে হবে)।

আরো পড়ুন: রাবিতে পোষ্য কোটার জটিলতায় ভর্তি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে

৬. সরকারি চাকরিজীবী প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগপত্রের কপি, যোগদানপত্রের কপি এবং বর্তমান কর্মস্থলের চাকরির প্রত্যয়ন পত্র।

৭. মুক্তিযোদ্ধা কোটায় মনোনীত প্রার্থীদের ক্ষেত্রে সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখার জারিকৃত বিধি-বিধান অনুসরণ করা হবে।

৮. পার্বত্য জেলার উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে সার্কেল চীফ এবং জেলা প্রশাসকের সনদ এবং অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে সার্কেল চীফ বা জেলা প্রশাসক প্রদত্ত মূল সনদপত্র ।অন্যান্য জেলার উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে গোত্র প্রধান ও সংশ্লিষ্ট জেলা প্রশাসক প্রদত্ত মূল সনদপত্র।

আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী: প্রেস সচিব
  • ১৯ মার্চ ২০২৬
পথশিশুদের মাঝে চবি ছাত্রদল নেতার ঈদ উপহার বিতরণ
  • ১৯ মার্চ ২০২৬
ঈদুল ফিতর নিয়ে রাবিপ্রবি শিক্ষার্থীদের ভাবনা
  • ১৯ মার্চ ২০২৬
টেরিবাজারে অগ্নিকাণ্ড, ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ গেল ২ জন…
  • ১৯ মার্চ ২০২৬
নিষেধাজ্ঞা সত্ত্বেও জাককানইবির দুই বিভাগে শিক্ষক নিয়োগ
  • ১৯ মার্চ ২০২৬
বিএমইউতে ইমার্জেন্সি মেডিসিনে কোর্স শুরু ২৮ মার্চ, বৃত্তি দ…
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence