শেষ পর্যন্ত গুচ্ছে থাকছে বাকৃবি, দেবে নেতৃত্বও

০৯ জানুয়ারি ২০২৫, ১২:৫৫ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫০ PM
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি)

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) © সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উদ্যোগে ২০১৯ সালে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে গুচ্ছ পদ্ধতির যাত্রা শুরু হয়েছিল। তবে বিভিন্ন কারণে গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে আসতে চেয়েছিলেন বাকৃবির অধিকাংশ শিক্ষক ও শিক্ষার্থী। বাকৃবি গুচ্ছ ভর্তি পরীক্ষায় থাকবে কিনা তা নিয়ে হয়েছে বিস্তার আলোচনা। শেষপর্যন্ত দেশের অন্যতম এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সিদ্ধান্ত নিয়েছে, গুচ্ছে থাকছে তারা। 

বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেছেন, নিজেদের গুণগত মান ও স্বতন্ত্রতা অক্ষুণ্ন রাখার জন্য আমরা গুচ্ছ থেকে বের হওয়ার সর্বোচ্চ উদ‍্যোগ নিয়েছিলাম। কিন্তু সরকারের বিশেষ অনুরোধ ও আহ্বানে এ বছর গুচ্ছে থাকবে বাকৃবি।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) গুচ্ছে থাকার বিষয়টি নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, এ বছর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্ব দেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।

উল্লেখ্য, কৃষিগুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয় রয়েছে। সারা দেশে একযোগে ও সমন্বিতভাবে ভর্তি পরীক্ষা নেয় এসব বিশ্ববিদ্যালয়।  ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে কৃষিগুচ্ছে নেতৃত্ব দিয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু)। এবার ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্ব দেবে বাকৃবি।

সাফে আবারও একই গ্রুপে বাংলাদেশ ও ভারত
  • ২২ এপ্রিল ২০২৬
গাকৃবিতে ফসলের ভ্রুণবিদ্যার উপর রচিত গ্রন্থের মোড়ক উন্মোচন
  • ২২ এপ্রিল ২০২৬
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাকার নতুন ডিসি ফরিদা খানম
  • ২২ এপ্রিল ২০২৬
অকেজো বায়োমেট্রিক মেশিনে অপচয় সরকারি টাকা
  • ২২ এপ্রিল ২০২৬
শীঘ্রই এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ, উপজেলা হাসপাতালে থাকবে…
  • ২২ এপ্রিল ২০২৬