ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

০৬ জানুয়ারি ২০২৫, ০৬:০৫ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫৮ PM
ঢাবি ও সাত কলেজ

ঢাবি ও সাত কলেজ © লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজ ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট (স্নাতক) প্রোগ্রামে ভর্তির পরীক্ষা আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হবে। সব ইউনিটের অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ ৬ জানুয়ারি থেকে শুরু হয়ে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

সোমবার (৬ জানুয়ারি) বিকেলে ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 

বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৫ এপ্রিল, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১৯ এপ্রিল এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ১৮ এপ্রিল  অনুষ্ঠিত হবে। সব ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এবারে সাত কলেজে বিজ্ঞান অনুষদে মোট আসন সংখ্যা ৮ হাজার ৬২৭টি। এর মধ্যে কোটায় আসন সংখ্যা ৬১৮টি। এছাড়াও কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে আসন সংখ্যা ১০ হাজার ১৯টি। কোটায় ভর্তি  হতে পারবেন ৭৯৯জন শিক্ষার্থী এবং ব্যবসা শিক্ষা অনুষদে আসন সংখ্যা ৪ হাজার ৮৯২টি। এর মধ্যে কোটায় আসন সংখ্যা ৩৯০টি। 

ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য- https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।

অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সাফ জয়, জামায়াত আমির বললেন— ‘ওয়েলডান’
  • ০৪ এপ্রিল ২০২৬
‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’— স্লোগানে ভারতের বিপক্ষে বাংলাদ…
  • ০৪ এপ্রিল ২০২৬
সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে প্রধানমন্ত্রী তারেক …
  • ০৪ এপ্রিল ২০২৬
রাজনীতির ইচ্ছা থাকলে শিক্ষকতা থেকে ইস্তফা দিয়ে আসুন: ডেপুটি…
  • ০৪ এপ্রিল ২০২৬
টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ০৪ এপ্রিল ২০২৬
‘বনলতা এক্সপ্রেস’ নয়, মেয়েকে নিয়ে ইংরেজি সায়েন্স ফিকশন সিনে…
  • ০৪ এপ্রিল ২০২৬