চবির ভর্তি আবেদনের ফি জমাদানের নিয়ম প্রকাশ, দেখে নিন

০৫ জানুয়ারি ২০২৫, ১০:২১ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১১ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন শুরু হয়েছে শুক্রবার (৩ জানুয়ারি)। এ প্রক্রিয়া চলবে আগামী ১৫ জানুয়ারি রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত। শনিবার (৪ জানুয়ারি) থেকে ফি জমা দেওয়া যাচ্ছে। এ সংক্রান্ত নিয়মাবলী প্রকাশ করা হয়েছে।

ভর্তিবিষয়ক ওয়েবসাইটে জানানো হয়েছে, আবেদনকারী বিকাশ বা রকেটের মাধ্যমে আবেদন ফি প্রদান করতে পারবেন। নির্দিষ্ট অঙ্কের আবেদন ফি সঠিকভাবে জমা হলে আবেদনকারীর দেয়া মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। 

আবেদনকারীর প্রোফাইলের ‘Application’ ট্যাবে সংশ্লিষ্ট ইউনিট/উপ- ইউনিট বক্সে ‘Application Status Table’ -এ Bill Number এর পাশে সবুজ রংয়ে Paid লেখা দেখা যাবে এবং সেই ইউনিট/উপ-ইউনিটের ‘Payment Slip’ বাটন দেয়া থাকবে। উক্ত বাটনে ক্লিক করে টাকা জমার রসিদ ( Payment Slip) ভর্তি পরীক্ষা শুরুর এক ঘন্টা পূর্ব পর্যন্ত ডাউনলোড করা যাবে।

আবেদন ফি জমাদান শেষে বিকাশ বা রকেট হতে প্রাপ্ত ট্রানজেকশন আইডি (TrxID) ও সিস্টেম হতে প্রাপ্ত Payment Slip সংরক্ষণ করুন। উল্লেখ্য যে, আবেদন ফি সঠিকভাবে প্রদান করা না হলে আবেদনকারী সংশ্লিষ্ট ইউনিট/উপ-ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকরতে পারবেন না।

আবেদন ফি এবং সংশোধন ফি (প্রযোজ্য ক্ষেত্রে) প্রদানের নিয়মাবলী দেখে নিন এখানে।

ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে, আবেদনকারীরা ৪ জানুয়ারি থেকে আবেদন ফি পরিশোধ করতে পারবেন। আগামী ১৮ জানুয়ারি রাত ১১টা ৫৯ পর্যন্ত ভর্তির আবেদন ফি জমা দেওয়া যাবে। ভর্তি কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত এ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবার কোটাধারীদের পাস নম্বর বাড়িয়ে ৪০ করা হয়েছে। গত বছর ছিল ৩৫।

আরো পড়ুন: শাবিপ্রবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু আজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তির অফিসিয়াল ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে  (https://admission.cu.ac.bd)-এ অনলাইনে আবেদন প্রক্রিয়া অনুসরণ করে ভর্তিচ্ছুদের আবেদন সম্পন্ন করতে হবে। গতবারের মতো এবারও প্রতি ইউনিট/উপ-ইউনিটের আবেদন ফি ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর সাথে প্রসেসিং ফি বাবদ ১০০ টাকা কাটা হবে।

আগামী ১ মার্চ ‘এ’ ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা। ৮ মার্চ ‘বি’ ইউনিট, ১৫ মার্চ ‘সি’ ইউনিট এবং ২২ মার্চ অনুষ্ঠিত হবে ‘ডি’ ইউনিটের পরীক্ষা।  ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের অনলাইনে আবেদন প্রক্রিয়ার নিয়মাবলি চবির ভর্তির ওয়েবসাইটে পাওয়া যাবে।

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬