রাবির ভর্তি আবেদন শুরু কাল, খুঁটিনাটি জেনে নিন

০৪ জানুয়ারি ২০২৫, ১২:৪৩ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৩ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক (সম্মান) শ্রেণিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন আগামীকাল রোববার (৫ জানুয়ারি) শুরু হচ্ছে। এবার তিনটি ইউনিটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুই ধাপে এবারের ভর্তি পরীক্ষার আবেদন করতে হবে শিক্ষার্থীদের।

প্রাথমিক আবেদনের সময়সূচী: আগামীকাল ৫ জানুয়ারি বেলা ১২টা থেকে স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হবে। চলবে ১৫ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ছবি পরিবর্তন করতে চাইলে ওয়েবসাইটে ‘Student Panel’-এ ‘Update Photo’ -এর মাধ্যমে করতে হবে।

চূড়ান্ত আবেদন চারটি পর্যায়ে  গ্রহণ করা হবে। যে কোন পর্যায়ের জন্য নির্বাচিত প্রার্থীকে অবশ্যই সেই পর্যায়ের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। পরবর্তীতে আবেদনের আর কোন সুযোগ থাকবে না।

ভর্তি আবেদনের যোগ্যতা
মানবিক শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০ পেতে হবে। বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০ পেতে হবে।

বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮.০০ পেতে হবে। জিসিই ও-লেভেল পরীক্ষায় ৫টি বিষয়ে এবং এ-লেভেল পরীক্ষায় অন্তঃত ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেলে মোট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে বি-গ্রেড এবং ৩টি বিষয়ে কমপক্ষে সি-গ্রেড পেতে হবে। 

ও-লেভেল, এ-লেভেল এবং ইংলিশ ভার্সন (ন্যাশনাল কারিকুলাম) পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের প্রশ্ন প্রযোজ্য ক্ষেত্রে ইংরেজিতে অনুবাদ করা হবে। ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীকে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনকালে অনলাইনে থাকা সংশ্লিষ্ট অপশনটি অবশ্যই পূরণ করতে হবে।

আবেদনকারী যে ইউনিটেই আবেদন করুক না কেন সে যে শাখা থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সে শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

আরো পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

আবেদন ফি
প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা। প্রাথমিক আবেদন শেষে চূড়ান্ত আবেদন শুরু হবে ২১ জানুয়ারি থেকে। প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতি ইউনিটে সর্বোচ্চ ৯২ হাজার জনসহ বিভিন্ন কোটার আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। চারটি ধাপে চূড়ান্ত আবেদন সম্পন্ন করা হবে। এই ইউনিটে চূড়ান্ত আবেদন ফি নির্ধারিত করা হয়েছে ১ হাজার ৩২০ টাকা (সার্ভিস চার্জসহ)।

প্রতিটি ইউনিটে ৯২ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। সেক্ষেত্রে প্রাথমিক আবেদন থেকে যাচাই-বাছাই শেষে উত্তীর্ণ শিক্ষার্থীদের চূড়ান্ত আবেদনের জন্য মনোনীত করা হবে। প্রাথমিক আবেদন থেকে পরীক্ষার্থী বাছাইয়ের ক্ষেত্রে ৫৫ শতাংশ মানবিক শাখা হতে এবং ৪৫ শতাংশ মানবিক ব্যতীত অন্যান্য শাখা হতে নির্ধারণ করা হবে। ভর্তিসংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে http://admission.ru.ac.bd জানা যাবে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence