রাবির ‘বি’ ইউনিটের উভয় শাখার মানবণ্টনে পরিবর্তন 

০৩ জানুয়ারি ২০২৫, ০২:৫৮ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৭ PM
রাবি

রাবি © লোগো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটের বাণিজ্য ও অ-বাণিজ্য (বিজ্ঞান ও মানবিক) উভয় শাখায় মানবণ্টনে পরিবর্তন এনেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বছর বাণিজ্য শাখায় থাকছে ফাইন্যান্স, ব্যাংকিং ও বীমা অথবা উৎপাদন ও বিপণনের উপর ১৫ নম্বরের প্রশ্ন; যা গতবছর ছিল না। এছাড়া নম্বরের হেরফের করা হয়েছে কয়েকটি জায়গায়।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।  

‘বি’ ইউনিট মূলত বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য হলেও অ-বাণিজ্য (বিজ্ঞান ও মানবিক) বিভাগের শিক্ষার্থীরাও এই ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবে। বাণিজ্য ও অ-বাণিজ্য গ্রুপের শিক্ষার্থীদের ভিন্ন ভিন্ন বিষয়সমূহের ওপর ভর্তি পরীক্ষায় প্রশ্ন করা হবে।

এ বছর বাণিজ্য গ্রুপে বাংলায় ১০ মার্কের উপর পরীক্ষা নেওয়া হবে; যা গতবছরে ছিল ১৫, ইংরেজিতে গতবছরের ন্যায় ২৫ মার্কের উপর পরীক্ষা নেওয়া হবে। ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার উপর ২৫, যা গত বছরে ছিল ৩০ এবং হিসাববিজ্ঞানের উপর ২৫ মার্কের উপর পরীক্ষা নেওয়া হবে; যা গত বছরে ছিল ৩০। 

অ-বাণিজ্য গ্রুপের জন্য থাকবে (ক) বাংলায় ১০; যা গত বছরে ছিল ১৫, (খ) ইংরেজি- ২৫ (গ) সাধারণ জ্ঞান (সাধারণ গণিত, অ্যাপটিচুড টেস্ট, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি)- ৫০ নম্বর; যা গত বছরে ছিল ৪৫ এবং আইসিটি- ১৫। 

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬