কোটায় আসন বহাল রেখেছে শাবিপ্রবি, ক্ষোভ শিক্ষার্থীদের

০১ জানুয়ারি ২০২৫, ১০:৪৯ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২১ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রতি বছরের ন্যায় এবারও কোটায় সর্বমোট আসন রয়েছে ১০৫ টি। আজ বুধবার (১ জানুয়ারি) প্রকাশিত এক ভর্তি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। তবে এবারও কোটায় আসন বহাল রাখার কারণে ক্ষোভে ফুঁসছেন শিক্ষার্থীরা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। 

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ইউনিটে (বিজ্ঞান শাখা) মোট আসন ৯৮৫ টি ও ‘বি’ ইউনিটে (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখা) মোট ৫৮১ টি আসন রয়েছে। এসব আসন ছাড়াও অতিরিক্ত ১০৫ টি কোটা আসন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এরমধ্যে মুক্তিযোদ্ধা কোটা ২৮ জন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/ জাতিসত্ত্বা/ হরিজন-দলিত কোটা ২৮ জন, প্রতিবন্ধী কোটা ১৪ জন, পৌষ্য কোটা ২০ জন, চা শ্রমিক কোটা ৫ জন, বিকেএসপি (খেলোয়াড়) কোটা ১০ জন। 

বিশ্ববিদ্যালয়ের ভর্তি নির্দেশিকা ওয়েবসাইট সূত্রে জানা যায়, গত বছর ২০২৩-২৪ শিক্ষাবর্ষেও কোটায় আসন ছিল ১০৫টি। 

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আলি আব্বাস শাহীন বলেন, ‘যেই কোটাপ্রথার বিলুপ্তি করতে হাজারও শিক্ষার্থীকে জীবন দিতে হয়েছে সেই কোটাপ্রথা এখনো বিলুপ্তি ঘটেনি। এটা খুবই দুঃখজনক। আমরা চাই অযৌক্তিক কোটা যেন দ্রুত বাতিল করা হয়।’

ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী রিয়াজ হোসেন রিমন বলেন, ‘আমরা দীর্ঘদিন যাবত পোষ্য কোটা বাতিল, সেমিস্টার ফি ও ক্রেডিট ফি কমানো নিয়ে দাবি জানিয়ে আসছি কিন্তু প্রশাসনের নিকট হতে কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখিনি। তিনি আরো বলেন, শাবিপ্রবি ক্যাম্পাসে অনগ্রসর জাতির জন্য কোটা ব্যতীত অন্য কোন কোটার ঠাঁই হবে না।

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬