ঢাবির ভাষা ইনস্টিটিউটে ভর্তি আবেদন শুরু, ফি ৫০০ ও ৭০০ টাকা

২২ ডিসেম্বর ২০২৪, ১১:৪১ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪২ PM
ঢাবির আধুনিক ভাষা ইনস্টিটিউট

ঢাবির আধুনিক ভাষা ইনস্টিটিউট © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু হয়েছে। আজ রোববার (২২ ডিসেম্বর) থেকে আবেদন করতে পারছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এবার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের ক্ষেত্রে ৫০০ এবং ভূতপূর্ব ও অন্যান্য শিক্ষার্থীদের ক্ষেত্রে ৭০০ টাকা আবেদন ফি দিতে হবে।

ইনস্টিটিউটের পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ আবছার কামাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আরবি, চীনা, ইংরেজী, ফরাসি, জার্মান, হিন্দি, ইতালিয়ান, জাপানি, কোরিয়ান, মালয়, ফার্সি, রাশিয়ান, স্প্যানিশ, তুর্কি এবং বাংলায় (শুধুমাত্র বিদেশি শিক্ষার্থীদের জন্য) ভর্তি নেওয়া হবে। ক্লাস হবে ১৫০ ঘণ্টা (১ বছরে সমাপ্য)।

প্রতি ক্লাস ২ ঘণ্টা করে সপ্তাহে দুই থেকে তিনদিন চলবে। এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। ন্যূনতম দ্বিতীয় বিভাগ/বি গ্রেড/জিপিএ ২.৫ থাকতে হবে। ইংরেজী ভাষা কোর্সটি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নিয়মিত স্নাতক শিক্ষার্থীদের জন্য। 

আধুনিক ভাষা ইনস্টিটিউটের নির্ধারিত ওয়েবসাইট https://portal. iml.du.ac.bd/Other registration এর মাধ্যমে ভর্তির জন্য নির্ধারিত ফরম অনলাইনে পাওয়া যাবে। জনতা ব্যাংকের টিএসসি (ঢাকা বিশ্ববিদ্যালয়) শাখা থেকে নগদ টাকার বিনিময়েও ভর্তির আবেদন সংগ্রহ করা যাবে। তা যথাযথভাবে পূরণ করে এক কপি ছবি ও নিজ স্বাক্ষর এর স্ক্যানড কপি আপলোড করতে হবে।

আরো পড়ুন: বুটেক্সে শিক্ষক-ক্লাসরুম সংকটের মধ্যেই নতুন বিভাগ চালু, শিক্ষার্থীদের ক্ষোভ

বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বর্তমান শিক্ষার্থীদের স্ব-স্ব বিভাগের চেয়ারম্যান/ইনস্টিটিউট পরিচালকের স্বাক্ষরকৃত আবেদনপত্র এবং ভূতপূর্ব ও অন্যান্য শিক্ষার্থীদের আপলোডকৃত আবেদনপত্রের সাথে এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার সনদপত্রের সত্যায়িত ফটোকপিসহ জমা দিতে হবে।

আধুনিক ভাষা ইনস্টিটিউটের ১২৪ নম্বর অফিস কক্ষে আগামী ২২ ডিসেম্বর থেকে ২২ জানুয়ারির মধ্যে আবেদন জমা দেওয়া যাবে। ভর্তি সংক্রান্ত ব্যাপারে যাবতীয় তথ্য ইনস্টিটিউটের ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জায়গা দখল করে ছাত্রদল নেতার অবৈধ দোকান, নিউজ করায় সাংবাদিকে…
  • ০৪ নভেম্বর ২০২৬
এআই দিয়ে ভবনের কাঠামোগত শক্তি নির্ণয়ে ৯৯ শতাংশ নির্ভুলতা, য…
  • ০৪ নভেম্বর ২০২৬
‘ব্যক্তিত্বহীন’ আখ্যা দিয়ে মন্তব্যে নারাজ সাদিক, রাশেদ বললে…
  • ০৪ নভেম্বর ২০২৬
জেলা ও মহানগরের নির্বাচিত নতুন আমিরের নাম ঘোষণা করল জামায়াত…
  • ০৪ নভেম্বর ২০২৬
ফুটপাত উচ্ছেদকালে ঘুষ দাবি করে গণধোলাই খেলেন ম্যাজিস্ট্রেট
  • ০৪ নভেম্বর ২০২৬
খালের ওপর অনুমোদনহীন কোচিং সেন্টার, পাটাতন ভেঙে আহত ৩০ শিক্…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950