ঢাবির আধুনিক ভাষা ইনস্টিটিউটের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

২০ ডিসেম্বর ২০২৪, ০৯:১৮ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী রোববার (২২ ডিসেম্বর) থেকে আবেদন করা যাবে। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের ক্ষেত্রে ৫০০ এবং ভূতপূর্ব ও অন্যান্য শিক্ষার্থীদের ক্ষেত্রে ৭০০ টাকা আবেদন ফি দিতে হবে।

ইনস্টিটিউটের পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ আবছার কামাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আরবি, চীনা, ইংরেজী, ফরাসি, জার্মান, হিন্দি, ইতালিয়ান, জাপানি, কোরিয়ান, মালয়, ফার্সি, রাশিয়ান, স্প্যানিশ, তুর্কি এবং বাংলায় (শুধুমাত্র বিদেশি শিক্ষার্থীদের জন্য) ভর্তি নেওয়া হবে। ক্লাস হবে ১৫০ ঘণ্টা (১ বছরে সমাপ্য)।

প্রতি ক্লাস ২ ঘণ্টা করে সপ্তাহে দুই থেকে তিনদিন চলবে। এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। ন্যূনতম দ্বিতীয় বিভাগ/বি গ্রেড/জিপিএ ২.৫ থাকতে হবে। ইংরেজী ভাষা কোর্সটি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নিয়মিত স্নাতক শিক্ষার্থীদের জন্য। 

আধুনিক ভাষা ইনস্টিটিউটের নির্ধারিত ওয়েবসাইট https://portal. iml.du.ac.bd/Other registration এর মাধ্যমে ভর্তির জন্য নির্ধারিত ফরম অনলাইনে পাওয়া যাবে। জনতা ব্যাংকের টিএসসি (ঢাকা বিশ্ববিদ্যালয়) শাখা থেকে নগদ টাকার বিনিময়েও ভর্তির আবেদন সংগ্রহ করা যাবে। তা যথাযথভাবে পূরণ করে এক কপি ছবি ও নিজ স্বাক্ষর এর স্ক্যানড কপি আপলোড করতে হবে।

আরো পড়ুন: মেরিটাইম ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা শুরু আজ, নির্দেশনা প্রকাশ

বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বর্তমান শিক্ষার্থীদের স্ব-স্ব বিভাগের চেয়ারম্যান/ইনস্টিটিউট পরিচালকের স্বাক্ষরকৃত আবেদনপত্র এবং ভূতপূর্ব ও অন্যান্য শিক্ষার্থীদের আপলোডকৃত আবেদনপত্রের সাথে এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার সনদপত্রের সত্যায়িত ফটোকপিসহ জমা দিতে হবে।

আধুনিক ভাষা ইনস্টিটিউটের ১২৪ নম্বর অফিস কক্ষে আগামী ২২ ডিসেম্বর থেকে ২২ জানুয়ারির মধ্যে আবেদন জমা দেওয়া যাবে। ভর্তি সংক্রান্ত ব্যাপারে যাবতীয় তথ্য ইনস্টিটিউটের ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ঝালকাঠিতে অর্ধশত পরিবারের ঈদ কাল
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে বাড়িতে এসে পানিতে ডুবে প্রাণ গেল শিশু ফাতেমার
  • ১৯ মার্চ ২০২৬
ভারতের কারাবাসে মৃত্যু, ৩৮ দিন পর দেশে ফিরল খাইরুজ্জামালের …
  • ১৯ মার্চ ২০২৬
২০% দলীয় বরাদ্দের পর দুস্থদের চালেও বিএনপি নেতার থাবা, কান্…
  • ১৯ মার্চ ২০২৬
হেলিকপ্টারে নববধূ নিয়ে এলেন সহকারী অ্যাটর্নি জেনারেল
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ১৪ গ্রামে ঈদ শুক্রবার, ৩ হাজার পরিবারে প্রস্তুতির আমেজ
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence