খুবির ভর্তি পরীক্ষা শুরু ১৭ এপ্রিল, বিজ্ঞপ্তি প্রকাশ

১৯ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৮ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৪-২৫ সেশনে স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগামী ১৭ এপ্রিল থেকে খুবির ভর্তি পরীক্ষা শুরু হবে। এর মাধ্যমে গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল বিশ্ববিদ্যালয়টি।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভর্তি বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ‘২০২১ অথবা ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান এবং ২০২৩ অথবা ২০২৪ সালে অনুষ্ঠিত এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যাদের ফলাফল খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কেবল তারাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এছাড়া ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ২০১৯ অথবা ২০২০ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ভর্তি পরীক্ষা ইউনিট ভিত্তিক অনুষ্ঠিত হবে। A ও B ইউনিটের ভর্তি পরীক্ষায় শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এবং C ও D ইউনিটের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী ১০ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট https://admission.ku.ac.bd- এর মাধ্যমে অনলাইনে ভর্তির আবেদন করা যাবে। আবেদনকারী অনলাইনে ভর্তির আবেদন পূরণ করে জমাদানের সময়ে নির্ধারিত ফি প্রদান করবে। পরবর্তীতে ভর্তি পরীক্ষার পূর্বে পরীক্ষায় অংশগ্রহণের জন্য Admit Card ডাউনলোড করতে পারবে। ভর্তি পরীক্ষায় আবেদন করার নিয়ম, বিস্তারিত তথ্য এবং আবেদন ফি জমা প্রদানের পদ্ধতি খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://admission.ku.ac.bd-এ ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।’

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচী নিম্নরূপ :
C (কলা ও মানবিক + সামাজিক বিজ্ঞান + আইন + শিক্ষা + চারুকলা স্কুল) ও D ইউনিটের (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল) ভর্তি পরীক্ষা আগামী ১৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। আর A (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল) ও B (জীব বিজ্ঞান স্কুল) ইউনিটের ভর্তি পরীক্ষা ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে।

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তি পরীক্ষার ফি নিম্নরূপ :
A, B ও C  ইউনিটের আবেদন ফি এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আর D ইউনিটের আবেদন ফি ৭০০ টাকা। স্থাপত্য ও চারুকলা বিষয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীকে সংশ্লিষ্ট ইউনিট (A ও C) এর আবেদন ফি’র সাথে অতিরিক্ত দুইশ টাকা প্রদান করতে হবে।

এআই দিয়ে ভবনের কাঠামোগত শক্তি নির্ণয়ে ৯৯ শতাংশ নির্ভুলতা, য…
  • ০৪ নভেম্বর ২০২৬
‘ব্যক্তিত্বহীন’ আখ্যা দিয়ে মন্তব্যে নারাজ সাদিক, রাশেদ বললে…
  • ০৪ নভেম্বর ২০২৬
জেলা ও মহানগরের নির্বাচিত নতুন আমিরের নাম ঘোষণা করল জামায়াত…
  • ০৪ নভেম্বর ২০২৬
ফুটপাত উচ্ছেদকালে ঘুষ দাবি করে গণধোলাই খেলেন ম্যাজিস্ট্রেট
  • ০৪ নভেম্বর ২০২৬
খালের ওপর অনুমোদনহীন কোচিং সেন্টার, পাটাতন ভেঙে আহত ৩০ শিক্…
  • ০৪ নভেম্বর ২০২৬
কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে আবারও দেশসেরা বেসরকারি বিশ্ববিদ্…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950