শাবিপ্রবির ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা 

১৭ ডিসেম্বর ২০২৪, ০৯:২৩ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৫৮ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সংশোধিত ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদিরের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আবেদন শুরু হবে আগামী ৫ জানুয়ারি। আবেদন চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। ২৮ ফেব্রুয়ারি সকাল ১০ টায় 'বি' ইউনিট (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ) ও একই দিনে বিকাল ৩ টায় 'এ' ইউনিটের (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এবার আবেদন ফি এ-১ ইউনিট (বিজ্ঞান) এক হাজার দুইশত পঞ্চাশ টাকা, এ-২ ইউনিট (বিজ্ঞান ও আর্কিটেকচার) এক হাজার চারশত টাকা, বি ইউনিট (বিজ্ঞান, মানবিক, বাণিজ্য) এক হাজার দুইশত টাকা নির্ধারণ করা হয়েছে। 

এছাড়াও শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেটসহ গুরুত্বপূর্ণ বিভাগীয় শহরগুলোতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত একাডেমিক কাউন্সিলে। 

সিসিডিবি ক্লাইমেট সেন্টার পরিদর্শনে ডিআইইউ’র অর্থনীতি বিভাগ…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দিল্লীর দাস কোন দলের কথা বাংলাদেশে গুরুত্ব বহন করে না
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পবিপ্রবিতে ইউট্যাবে…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের আবেদন শুরু মঙ্গলবার, জেনে নিন খুঁ…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের নির্বাচনী মঞ্চে প্রথমবার প্রকাশ্যে জাবিপ্রবি…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৫ বছর পর কামব্যাক, পুরনো যন্ত্রণাতেই কি প্রাণ গেল ঢাবিতে প্…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬