জবির ভর্তি ওয়েবসাইট ডাউন, ভোগান্তি ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের

১৭ ডিসেম্বর ২০২৪, ০১:১৯ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৫৯ PM
জবির ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শুরুর আগেই ওয়েবসাইট ডাউন হয়ে গেছে

জবির ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শুরুর আগেই ওয়েবসাইট ডাউন হয়ে গেছে © ফাইল ফটো

২০২৪-২৫ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শুরুর আগেই ওয়েবসাইট ডাউন হয়ে গেছে। এতে আবেদন করতে গিয়ে ভোগান্তি পোহাচ্ছেন শিক্ষার্থীরা। বিষয়টি স্বীকার করে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ওয়েবসাইটে একসঙ্গে অনেকে হিট করায় সমস্যা হয়েছে। এ বিষয়ে বিডিরেনের সঙ্গে যোগাযোগ করেছেন তারা। দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। 

জানা গেছে, প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীরা আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত চূড়ান্ত আবেদন করতে পারবেন। এর আগে রোববার প্রাথমিক আবেদন শেষ হয়েছে। এর মধ্য থেকে প্রতিটি ইউনিটে ৪০ হাজার প্রার্থী চূড়ান্ত আবেদনের সুযোগ পাচ্ছেন। ভর্তির জন্য সব ইউনিট মিলে এক লাখ ৭৮ হাজারের বেশি প্রাথমিক আবেদন জমা পড়েছে।

আজ বেলা ১২ থেকে চূড়ান্ত আবেদন শুরুর কথা ছিল। এ ইতোমধ্যে শর্টলিস্ট প্রকাশ করা হয়েছে বলে জানা গেছে। তবে ওয়েবসাইটের কারিগরি জটিলতার কারণে তা দেখতে পারছেন না শিক্ষার্থীরা। সকাল থেকেই ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না তারা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। 

প্রাথমিক আবেদনের নির্ধারিত তারিখ শেষে প্রতিটি ইউনিটে (ইউনিট- এ, বি, সি, ডি ও ই) আবেদনকারীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে আসন অনুপাতে ৪০ হাজার প্রার্থীকে বহুনির্বাচনী ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে।

প্রাথমিকভাবে নির্বাচিত আবেদনকারীর করণীয়:
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য প্রাথমিকভাবে বাছাইকৃত আবেদনকারীকে বহুনির্বাচনী ও লিখিত ভর্তি পরীক্ষা ফি বাবদ ৭০০ টাকা সার্ভিস চার্জসহ জমা দিতে হবে। আগামী ৩০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত জমা দেওয়া যাবে। JnU Admission ওয়েবসাইটে (https://admission.jnu.ac.bd) ‘Applicant Login’ লিংকে ক্লিক করে এইচএসসি ও এসএসসির রোল, মোবাইল ফোন নম্বর এবং মোবাইল নম্বরে প্রদত্ত পাসওয়ার্ড দিয়ে লগইন করে এ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আবেদনকারীকে অগ্রাধিকার ভিত্তিতে ইউনিট ভিত্তিক বিষয় পছন্দ (Subject Choice) দিতে হবে। ওয়েবসাইটে প্রদর্শিত তালিকার সবগুলো বিষয়কেই অগ্রাধিকার অনুযায়ী পছন্দ করতে হবে। অগ্রাধিকারের ভিত্তিতে বিষয় পছন্দ করা খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী সময়ে বিষয় পছন্দক্রম কোনো অবস্থাতেই পরিবর্তন করা যাবে না। তাই ভর্তিচ্ছু শিক্ষার্থীকে ভেবেচিন্তে বিষয় পছন্দক্রম সাজাতে হবে।

Final Submit Button-এ Click করার পর পূরণকৃত ফরমের কোনো তথ্য পরিবর্তন করা যাবে না। তাই Final Submit Button এ Click করার আগেই নিশ্চিত হতে হবে যে ফরমটি যথাযথভাবে পূরণ করা হয়েছে। চেক করার পর সকল তথ্য যথাযথ হলে Final Submit Button এ Click করতে হবে। অতঃপর প্রবেশপত্র (Admit Card) প্রিন্ট করে নিজের কাছে সংরক্ষণ করতে হবে এবং পরীক্ষার দিন অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে এবং পরীক্ষার হলে প্রত্যবেক্ষককে প্ৰদৰ্শন করতে হবে।

আরো পড়ুন: স্কুলে ভর্তি লটারির ফল প্রকাশ, দেখবেন যেভাবে

চার বছর পর গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছে জবি। গত ১ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু হয়। এবার ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ৩১ জানুয়ারি। এবার দ্বিতীয়বার কেউ ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন না। আগামী ৩১ জানুয়ারি ‘ই’ইউনিট চারুকলা অনুষদের পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে।

এছাড়া ১৪ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদ, ১৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট কলা অনুষদ, ২২ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিট বিজ্ঞান অনুষদ ও ২৮ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদের পরীক্ষার মাধ্যমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পরীক্ষা শেষ হবে। ভর্তি সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে (https://admission.jnu.ac.bd) পাওয়া যাবে।

২০৩০ সালের মধ্যে ১ লাখ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল ভক্সওয়াগন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
যেসব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, জেনে নিন এ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রিয়াল মাদ্রিদসহ টিভিতে আজকের খেলা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বি.এড ও বি.এম.এডের পরীক্ষার রুটিন প্র…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বেকার যুবক-যুবতীদের ঋণ দিচ্ছে সরকার, মানতে হবে যে শর্ত
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাবি ছাত্রীর সঙ্গে মাভাবিপ্রবি শিক্ষার্থীর আপত্তিকর ভিডিও ফ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬