রাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ কবে, জানা গেল সম্ভাব্য তারিখ

০১ আগস্ট ২০২২, ০৮:২২ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। তিন ইউনিটে অনুষ্ঠিত এ পরীক্ষায় কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ছিল ‘এ’ ইউনিট। এর ফলাফল আগামী ৩ আগস্টের মধ্যে প্রকাশিত হবে বলে ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, রাবির ‘এ’ ইউনিটের ফলাফল ৩ আগস্টের মধ্যে প্রকাশিত হবে। ওএমআর ইমেজ মেশিনে নেওয়া হয়েছে। এখন ফলাফল যাচাই-বাছাই চলছে। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ইলিয়াস হোসেন গণমাধ্যমকে বলেন, ‘নির্ধারিত সময় ৪ তারিখের আগেই হয়তো ফলাফল দিতে পারবো আমরা।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত ২৬ জুলাই চার শিফটে অনুষ্ঠিত হয় ‘এ’ ইউনিটের পরীক্ষা। সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়। এ বছর ‘এ’ ইউনিটে লড়েছে ৬৭ হাজার ২৩৭ জন ভর্তিচ্ছু।

ওজন কমাতে প্রত্যেকদিন সকালে পান করুন এই ৫টি পানীয়
  • ০১ আগস্ট ২০২৬
সৌদি প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যোগ দেওয়ার অর্থ কী?
  • ০১ আগস্ট ২০২৬
৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা
  • ০১ আগস্ট ২০২৬
যশোর-খুলনা মহাসড়ক: ৯ বছরে সাড়ে ৫০০ কোটি ব্যয়, তবু ভোগান্তি
  • ০১ আগস্ট ২০২৬
প্রাথমিকে মার্শাল আর্ট বাধ্যতামূলক হচ্ছে
  • ০১ আগস্ট ২০২৬
লিভারের তিন ‘নীরব ঘাতক’, যেসব লক্ষণ অবহেলা করলেই বিপদ
  • ০১ আগস্ট ২০২৬