আজ বিকেলে ভর্তি পরীক্ষা, ১৬ ঘণ্টা ধরে রেলস্টেশনেই বসে ভর্তিচ্ছুরা

২৫ জুলাই ২০২২, ০২:৫৪ PM
রাজশাহী রেলস্টেশন

রাজশাহী রেলস্টেশন © সংগৃহীত

আগের দিন দুপুর ১২টায় বাড়ি থেকে বেরিয়েছিলাম। গত রাত ১১টার দিকে রাজশাহী স্টেশনে পৌঁছেছি। তার পর থেকে এই চেয়ারে বসে আছি। আজ বিকেলে আমার পরীক্ষা।’ ঢাকা থেকে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে গতকাল সন্ধ্যা ৬টার দিকে রাজশাহী রেলস্টেশনে এসেছেন জারিফা আক্তার। সঙ্গে এসেছেন তাঁর মা। তিনি কোথাও থাকার জায়গা পাননি। হোটেলেও সিট পাননি।

মোহাম্মদ শাহেদ নামের আরেক ভর্তিচ্ছু থাকার জায়গা না পেয়ে স্টেশনে উঠেছেন। তার পরীক্ষা আগামীকাল মঙ্গলবার। এ সময়টা তিনি স্টেশনেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন। চেয়ারে যারা বসার জায়গা পাননি, তারা স্টেশনের বিভিন্ন পিলারের নিচে বসার জায়গায় বসে পড়ছেন। সারা রাত জাগার কারণে কেউ শুয়ে, কেউ আধশোয়া হয়ে বই পড়ছেন।

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা
  • ১৫ জুন ২০২৬
স্কুলছাত্রী ধর্ষণচেষ্টা মামলায় যুবদল নেতা গ্রেপ্তার, সংগঠন …
  • ১৫ জুন ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ
  • ১৫ জুন ২০২৬
৬ জেলায় ৪টার মধ্যে বজ্রপাতের সতর্কবার্তা
  • ১৫ জুন ২০২৬
নিখোঁজ জামায়াত কর্মীর মরদেহ মিলল পাটক্ষেতে, বাঁধা ছিল হাত-পা
  • ১৫ জুন ২০২৬
আকিজ বশির গ্রুপ নিয়োগ দেবে প্রোডাকশন অফিসার, আবেদন অভিজ্ঞতা…
  • ১৫ জুন ২০২৬
×