ফি কম হলেও আয়ে এগিয়ে জাবির ‘ডি’ ইউনিট

১৬ জুলাই ২০২২, ০৭:৫৮ PM
জাবি

জাবি © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তিতে ২২ কোটি ৯৮ লাখ ২৬ হাজার ১০০ টাকার ভর্তি ফরম বিক্রি হয়েছে। এর আগে, জাবির পাঁচটি ইউনিটে এক হাজার ৮৮৯টি আসনের বিপরীতে মোট দুই লাখ ৮৪ হাজার ৬০৫ জন ভর্তিচ্ছু ভর্তি আবেদন করেছেন।

জাবির কেন্দ্রীয় ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, এই বছর জাবির চারটি (এ, বি, সি, ই) ইউনিটে আবেদন ফি ৯০০ টাকা ও ‘ডি’ ইউনিটে আবেদন ফি ৬০০ টাকা নির্ধারণ করা হয়। জাবির ‘এ’ ইউনিটে ৪৬৬ আসনের বিপরীতে ৭৬ হাজার ৩৭৯ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন, সেই হিসেবে ‘এ’ ইউনিট থেকে আয় হয়েছে ছয় কোটি ৮৭ লাখ ৪১ হাজার ১০০ টাকা।

এদিকে জাবির ‘ডি’ ইউনিটে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা সবচেয়ে বেশি, তবে আবেদন ফি অন্যান্য ইউনিটের তুলনায় কম নির্ধারিত ছিল। জাবির ‘ডি’ ইউনিটে আবেদন ফি বাবদ ৬০০ টাকা নির্ধারিত ছিল। জাবির এই ইউনিটে ৮৭ হাজার ৭২৮ জন ভর্তিচ্ছুর আবেদন বাবদ জাবির আয় হয়েছে পাঁচ কোটি ২৬ লাখ ৩৬ হাজার ৮০০ টাকা।

অন্যদিকে জাবির ‘ই’ ইউনিটে আসন সংখ্যা সবচেয়ে কম। জাবির ‘ই’ ইউনিটে ২৫০ আসনের বিপরীতে ১৮ হাজার ৭২১ জন শিক্ষার্থী আবেদন করেছেন। সেই হিসেবে ভর্তি আবেদন ফি বাবদ জাবির ‘ই’ ইউনিট থেকে আয় হয়েছে এক কোটি ৬৮ লাখ ৪৮ হাজার ৯০০ টাকা।

এছাড়া জাবির ‘বি’ ইউনিট এবং ‘সি’ ইউনিটে ৪৮ হাজার ৩৪৭ জন এবং ৫৩ হাজার ৪৩০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর আবেদন বাবদ চার কোটি ৩৫ লাখ ১২ হাজার ৩০০ টাকা এবং চার কোটি ৮০ লাখ ৮৭ হাজার টাকা আয় হয়েছে।

এদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩১ জুলাই থেকে শুরু হবে। আগামী ৪ আগস্ট পর্যন্ত চলবে এই ভর্তি পরীক্ষা। 

কেন্দ্রীয় ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান  জানান, জাবির ভর্তি পরীক্ষা আগামী ৩১ জুলাই শুরু হবে এবং ৪ আগস্ট তা শেষ হবে। 'সি' ইউনিট দিয়ে শুরু হবে, এরপর 'বি' ইউনিট। এভাবে 'এ' ইউনিট এবং 'ডি' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৪ আগস্ট জাবির 'ই' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সবকিছু প্রস্তুত রয়েছে, আমরা তারিখ দিয়ে দেবো।

এদিকে জাবির ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ ও সময়সূচি পরবর্তীতে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়া পরীক্ষার পূর্বে বিস্তারিত তথ্য ও সিটপ্ল্যান juniv-admission.org ওয়েবসাইটে পাওয়া যাবে।

এবার বিশ্ববিদ্যালয়টির গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) মিলে ‘এ’ ইউনিট; সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ মিলে ‘বি’ ইউনিট; কলা ও মানবিক অনুষদ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, চারুকলা বিভাগ এবং বঙ্গবন্ধু ও তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইন্সটিটিউট মিলে ‘সি’ ইউনিট; জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ইউনিট এবং ব্যবসায় শিক্ষা অনুষদ ও ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) মিলে ‘ই’ ইউনিটের অধীনে পাঁচ অনুষদে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

সাময়িক যুদ্ধবিরতি নয়, চার দেশে স্থায়ী যুদ্ধ বন্ধের প্রস্তাব…
  • ০১ এপ্রিল ২০২৬
স্থল অভিযানের মার্কিন পরিকল্পনাকে ইরান ভয় পায় না: আরাগচি
  • ০১ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence