জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

‘ধারণ ক্ষমতা বিবেচনায় নির্ধারণ হচ্ছে না ভর্তি পরীক্ষার মূল তারিখ’

০১ জুলাই ২০২২, ০৬:৩৪ PM
জাবি

জাবি © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন গত ১৬ জুন শেষ হয়েছে। এর আগে, গত ১৮ মে থেকে শুরু হয় এই আবেদন প্রক্রিয়া।

এদিকে জাবিতে এবার এক হাজার ৮৮৯টি আসনের বিপরীতে ২ লাখ ৮৪ হাজার ৬০৫ জন শিক্ষার্থী আবেদন করেছেন। সেই হিসাবে এবার ১৫০ জন ভর্তিচ্ছু জাবিতে আসনপ্রতি লড়বেন।

জাবির কেন্দ্রীয় ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান জানিয়েছেন, জাবিতে গত বছরের চেয়ে এবার ভর্তি আবেদন কম পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মূল তারিখ নিয়ে একটি সভা হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় সেই তারিখ দেবেন। তবে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার্থীর ধারণ ক্ষমতা বিবেচনা করার পর সভার তারিখ নির্ধারণ করা হবে।

তিনি আরও জানান, জাবির ক্যাপাসিটি বিবেচনার জন্য কমিটি রয়েছে, উনারা এখনো রিপোর্ট দেননি। এ কমিটি রিপোর্ট দিলেই চূড়ান্ত তারিখ নির্ধারণে সভার আয়োজন করা হবে। এরপর সভায় ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।

জানা গেছে, এ কমিটিতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মঞ্জুরুল হক এবং সদস্য সচিব হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আক্তার রয়েছেন। এছাড়া জাবির অন্যান্য শিক্ষক-কর্মকর্তাও কমিটিতে রয়েছেন।

এদিকে ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ ও সময়সূচি পরবর্তীতে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়া পরীক্ষার পূর্বে বিস্তারিত তথ্য ও সিটপ্ল্যান juniv-admission.org ওয়েবসাইটে পাওয়া যাবে।

এদিকে গত ২৩ জুন থেকে জাবির ভর্তি পরীক্ষা অংশ নেওয়ায় জন্য প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

জানা গেছে, এবার জাবির ‘এ’ ইউনিটে ৪৬৬ আসনের বিপরীতে ৭৬ হাজার ৩৭৯ জন, ‘বি’ ইউনিটে ৩৮৬ আসনের বিপরীতে ৪৮ হাজার ৩৪৭ জন, ‘সি’ ইউনিটে ৪৬৭ আসনের বিপরীতে ৫৩ হাজার ৪৩০ জন, ‘ডি’ ইউনিটে ৩২০ আসনের বিপরীতে ৮৭ হাজার ৭২৮ জন ও ‘ই’ ইউনিটে ২৫০ আসনের বিপরীতে ১৮ হাজার ৭২১ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

এবার বিশ্ববিদ্যালয়টির গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) মিলে ‘এ’ ইউনিট; সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ মিলে ‘বি’ ইউনিট; কলা ও মানবিক অনুষদ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, চারুকলা বিভাগ এবং বঙ্গবন্ধু ও তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইন্সটিটিউট মিলে ‘সি’ ইউনিট; জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ইউনিট এবং ব্যবসায় শিক্ষা অনুষদ ও ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) মিলে ‘ই’ ইউনিটের অধীনে পাঁচ অনুষদে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

সাময়িক যুদ্ধবিরতি নয়, চার দেশে স্থায়ী যুদ্ধ বন্ধের প্রস্তাব…
  • ০১ এপ্রিল ২০২৬
স্থল অভিযানের মার্কিন পরিকল্পনাকে ইরান ভয় পায় না: আরাগচি
  • ০১ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence