রাবির ভর্তিযুদ্ধে প্রতি আসনে লড়বে ৪৪ ভর্তিচ্ছু

২৯ জুন ২০২২, ০৩:২০ PM
রাবি

রাবি © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শেষ হয়েছে। তিন ইউনিটে আবেদন করেছে ১ লাখ ৭৮ হাজার ২৬৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। সেই হিসেবে বিশ্ববিদ্যালয়ের ৪ হাজার ২০ আসনের বিপরীতে লড়বে ৪৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

বুধবার (২৯ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।

আইসিটি সেন্টার সূত্রে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষায় তিন ইউনিটে (এ, বি, সি) আবেদন করেছে ১ লাখ ৭৮ হাজার ২৬৮ জন শিক্ষার্থী। এর মধ্যে ‘এ’ ইউনিটে আবেদন করেছে ৬৭ হাজার ২৩৭ জন, ‘বি’ ইউনিটে ৩৮ হাজার ৬২১ এবং ‘সি’ ইউনিটে ৭২ হাজার ৪১০ জন ভর্তিচ্ছু।

তবে এ বছর ভর্তি পরীক্ষার তিন ইউনিটের প্রত্যেকটিতে ৭২ হাজার করে মোট ২ লাখ ১৬ হাজার ভর্তিচ্ছু পরীক্ষা দেয়ার সুযোগ রয়েছে। কিন্তু বিভিন্ন ইউনিটে আবেদন কম থাকায় ৩৭ হাজার ৭৩২ টি আসন ফাঁকা রেখেই শেষ হয়েছে ভর্তি পরীক্ষা চূড়ান্ত আবেদন কার্যক্রম।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রাথমিক আবেদন শেষ জিপিএ ও নম্বরের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের চূড়ান্ত আবেদন সুযোগ দেওয়া হয়েছে। তিন ধাপে চূড়ান্ত আবেদন প্রক্রিয়া শেষ করেছেন শিক্ষার্থীরা। ‘বি’ ইউনিটে আবেদর কম পড়াই চূড়ান্ত আবেদনে সকল ভর্তিচ্ছু সুযোগ পেয়েছে। অন্যদিকে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করায় ‘এ’ ইউনিটে বাকি রয়েছে ৪ হাজার ৭৬৩টি আবেদন। 

তিনি আরও জানান, ‘সি’ ইউনিটে সর্বাধিক আবেদন পড়াই জিপিএ ও নম্বরের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পেয়েছে। এ বছর বিশ্ববিদ্যালয়ের মোট আসন রয়েছে ৪ হাজার ২০টি। সেই হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়বে ৪৪ জন ভর্তিচ্ছু। 

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনে ভর্তি পরীক্ষা আগামী ২৫ জুলাই ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) মধ্য দিয়ে শুরু হবে। তাছাড়া ২৬ জুলাই ‘এ’ ইউনিট (মানবিক), ২৭ জুলাই ‘বি’ ইউনিট (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন চারটি শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিফট অনুযায়ী প্রতিদিন গ্রুপ-১: সকাল ৯টা থেকে ১০টা, গ্রুপ-২: ১১টা থেকে ১২টা, গ্রুপ-৩: দুপুর ১টা থেকে ২টা। এছাড়াও গ্রুপ-৪: বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি শিফটে ১৮ হাজার করে শিক্ষার্থী পরীক্ষা দেবে। 

বাংলা উইকিপিডিয়ার শীর্ষ পঠিতের তালিকায়  খামেনি-রাহুল-তারেক…
  • ০২ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানে ৩১৬টি হাসপাতাল ক্ষত…
  • ০২ এপ্রিল ২০২৬
এসরার রিজিওনাল অ্যানেস্থেসিয়া প্রশিক্ষণ কেন্দ্রের স্বীকৃতি …
  • ০২ এপ্রিল ২০২৬
‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’— ভাইরাল সেই ঘটনার সিসি ফুটেজ তদন্…
  • ০২ এপ্রিল ২০২৬
ছুড়ে ফেললে কেউ কুড়িয়ে নিয়ে আসবে, পুড়িয়ে দেওয়াই বুদ্ধিমানের …
  • ০২ এপ্রিল ২০২৬
শুধু জুলাই সনদ নয়, সামগ্রিক সংস্কারের বিরোধিতা করছে সরকার
  • ০২ এপ্রিল ২০২৬