৩৩ হাজার প্রধান শিক্ষকের পদ খালি হয়েছে, বললেন শিক্ষামন্ত্রী

১৭ জুন ২০২৬, ০৮:০৫ PM
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৩ হাজার প্রধান শিক্ষকের পদ খালি হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ বুধবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে নোয়াখালী- ২ আসনের এমপি জয়নাল আবদীন ফারুকের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের প্রধান শিক্ষক নিয়োগের মামলা জটিলতার কারণে সমস্যা সমাধান হচ্ছে না। সাড়ে ২৬ হাজার নয় এরপর আরো ২ হাজার ৬০০, ১৭ হাজার—এই শিক্ষক নিয়োগের বিভিন্ন মামলা জটিলতার কারণে নিরসন করতে পারছি না। এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি ৪ হয়েছে। দায়িত্ব পাওয়ার প্রথম সপ্তাহ থেকে আদালত পাড়ায় এই মামলার জটিলতা নিরসনের জন্য চেষ্টা করছি। কিন্তু জানি না এখন পর্যন্ত আদালতের অ্যাপিলেট ডিভিশন থেকে কোনো কসলিস্টে এগুলো আসছে না। সারাদেশে এই শিক্ষকের অভাবের কথা সবাই বলেছেন।

তিনি বলেন, শুধু এগুলোও নয় এনটিআরসিএ-কলেজের প্রধান শিক্ষকের নিয়োগ মামলার জটিলতার কারণে ঝুলে আছে। সেখানেই শেষ নয়, প্রতিটি প্রাথমিক স্কুলে দপ্তরি-নৈশপ্রহরীর নিয়োগও মামলার কারণে আটকে আছে। আমরা যদি মামলার পরিসংখ্যান দেখি, তাহলে হাজার হাজার মামলা দেখতে পারছি।

ইতোমধ্যে আরও ৩৩ হাজার প্রতিষ্ঠান প্রধান পদ খালি হয়েছে। মাননীয় স্পীকার আপনি ভেবে দেখুন, যারা এখনো প্রধান শিক্ষক (হেড মাস্টার) হতে পারেননি, তারা অবসরে চলে যাচ্ছেন। যারা অবসরে চলে যাচ্ছেন, তারা প্রধান শিক্ষক পদে প্রমোশন পাচ্ছেন। আপ্রাণ চেষ্টা করার পরেও মামলার জটিলতার কারণে এ সমস্যার নিরসন হচ্ছে না।

পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • ১০ নভেম্বর ২০২৬
বাকৃবিতে রেললাইনে আগুন দেওয়ার সময় ছাত্রলীগের দুই নেতা আটক
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবির হলের মাঠ থেকে লাল টেপে মোড়ানো বক্স উদ্ধার, খুলতেই মিল…
  • ১০ নভেম্বর ২০২৬
এনসিপির নারী সংগঠনের দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ
  • ০৯ নভেম্বর ২০২৬
তিতুমীর কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, সন্দেহভাজন দুজনকে পুলি…
  • ০৯ নভেম্বর ২০২৬
ফেনীর তিন শিক্ষাপ্রতিষ্ঠানে তালা নিষিদ্ধ ছাত্রলীগের, অভিযোগ…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950