প্রতিবন্ধকতা জয় করে ঢাবিতে পড়তে চান পুষ্পিতা-ফারুক

১২ জুন ২০২২, ০৭:১১ AM
পুষ্পিতা চৌধুরী ও ফারুক হোসেন

পুষ্পিতা চৌধুরী ও ফারুক হোসেন © সংগৃহীত

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখেন টাঙ্গাইলের পুষ্পিতা চৌধুরী এবং শেরপুরের ফারুক হোসেনের। নিজেদের স্বপ্ন পূরণে ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন তারা।

জানা গেছে, এই দুই অদম্য মেধাবীর ভর্তি পরীক্ষার কেন্দ্র ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। পুষ্পিতা টাঙ্গাইলের সরকারি শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কলেজে মানবিক বিভাগ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। আর ফরুক শেরপুর সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন।

পুষ্পিতা বলেন, পরীক্ষার কক্ষে শিক্ষকরা অনেক সহযোগিতা করেছেন। গত ৪ তারিখেও ‘খ’ ইউনিটের পরীক্ষা দিতে বাকৃবি কেন্দ্রে এসেছিলাম। শিক্ষকদের আন্তরিকতায় পরীক্ষা দিতে কোনো সমস্যা হয়নি। শারীরিক প্রতিবন্ধকতা জয় করে আরও অনেক দূর এগিয়ে যেতে চাই।

আরও পড়ুন: কৃষি গুচ্ছের সভা আজ, আলোচনা হবে যেসব বিষয়ে

  ফারুক আলম বলেন, আমি নিজে লিখতে পারি না। সেজন্য আমার ছোট ভাইকে সাথে নিয়ে এসেছি। পরীক্ষা খুব ভালো হয়েছে। পরীক্ষার হলে শিক্ষকরা খুবই আন্তরিক ছিলেন। শারীরিক প্রতিবন্ধকতার কারণে নিজে লিখতে পারি না। তবুও থেমে থাকতে চাই না।

প্রসঙ্গত, গতকাল শনিবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি অফিসের তথ্য অনুযায়ী, ‘ঘ’ ইউনিটে মোট আসন রয়েছে ১ হাজার ৩৩৬টি। এর বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন ৭৮ হাজার ২৯ জন। সে হিসেবে আসনপ্রতি লড়বেন ৫৮ জন ভর্তিচ্ছু।

লক্ষ্মীপুরে স্ত্রীকে স্বামীর বেধড়ক মারধরের ভাইরাল ভিডিওটি প…
  • ০৮ মার্চ ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি নিশাত, সাধ…
  • ০৮ মার্চ ২০২৬
ব্যানারে নাম না থাকায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পণ্ড ইফতা…
  • ০৮ মার্চ ২০২৬
চুয়েটে শিক্ষকসহ বিভিন্ন পদে জনবল নিয়োগ
  • ০৮ মার্চ ২০২৬
চাঁদা না দেওয়ায় কক্সবাজারে যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
  • ০৮ মার্চ ২০২৬
৭ মার্চের ভাষণ ঘিরে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠনগুলো
  • ০৮ মার্চ ২০২৬