জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি: ১০ দিনে আবেদন ৩ লাখ ৮৯ হাজার

৩১ মে ২০২২, ০৪:১০ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তিতে তিনটি বিভাগ মিলে ১০ দিনে মোট ৩ লাখ ৮৯ হাজার ৪৬৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন।

মঙ্গলবার (৩১ মে) বিকালে বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল-এর ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন এ তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ে মোট ৩ লাখ ৮৯ হাজার ৪৬৯ আবেদন পড়েছে। এর মধ্যে, মানবিকে সবচেয়ে বেশি ও ব্যবসায় শিক্ষায় সবচেয়ে কম আবেদন পড়েছে।

তিনি জানান, বিজ্ঞানে ৯৮৮২২টি, ব্যবসায় শিক্ষা শাখায় ৮০৪৮৪ টি ও মানবিকে ২ লাখ ১৬৫টি আবেদন পড়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে তিনটা পর্যন্ত এ আবেদন পড়েছে।

এদিকে এই বছর শিক্ষার্থী ভর্তিতে জিপিএ’র শর্ত বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিষয়টি নিয়ে শিক্ষার্থী-অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেন। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা জানিয়েছেন, এবার জিপিএ পরিবর্তন ভর্তি আবেদনে কোনো প্রভাব ফেলেনি।

আরও পড়ুন : জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন নিয়ে নানা প্রশ্নোত্তর

উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের অনার্স (স্নাতক) ভর্তি আবেদন গত ২২ মে বিকাল ৪টা থেকে শুরু হয়েছে। আগামী ৯ জুন রাত ১২.০০ টা পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে।

এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে  বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় আলাদা আলাদাভাবে জিপিএ ৩.৫০ পয়েন্ট করে থাকতে হবে। এছাড়া মানবিক শাখার শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা জিপিএ ৩.৫০ পয়েন্ট ও এইচএসসি পরীক্ষা জিপিএ ৩.০০ পয়েন্ট থাকতে হবে। এদিকে যে সকল শিক্ষার্থীরা ২০১৮/২০১৯ সালে এসএসসি ও ২০২০/২০২১ সালে এইচএসসি পাস করেছেন তারা ভর্তি আবেদন করতে পারবেন। এক নজরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন প্রক্রিয়া। 

 

 

উজবেকিস্তানকে হারিয়ে কলম্বিয়ার দুর্দান্ত জয়
  • ১৮ জুন ২০২৬
পুলিশে বড় রদবদল, একযোগে বদলি ১২ ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৮ জুন ২০২৬
কার্যকর ১ জুলাই হলেও পে স্কেলের বেতন পেতে সময় লাগতে পারে আর…
  • ১৮ জুন ২০২৬
গ্রেপ্তারের ভয়ে মুসল্লিদের সিজদায় রেখে পালালেন বহিষ্কৃত বিএ…
  • ১৮ জুন ২০২৬
হল সংসদের জিএসকে হেনস্তার অভিযোগ, আম্মার বললেন—‘টাচই করিনি’
  • ১৮ জুন ২০২৬
‘মেসিকে ব্রাজিলের হয়ে খেলানোর কথা ভাবছিলাম’
  • ১৮ জুন ২০২৬