গুচ্ছ ভর্তি পরীক্ষা এগিয়ে আসবে কিনা, জানা যাবে আজ

৩০ মে ২০২২, ০৮:০৯ AM
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সেপ্টম্বরের পরিবর্তে আগস্টে নিয়ে আসার কথা ভাবছে কমিটি। তবে এটি এখনো চূড়ান্ত হয়নি। আজ সোমবার (৩০ মে) এ বিষয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির সভা রয়েছে। সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সেশনজট নিরসনে এ পরিকল্পনার কথা জানানো হয়েছে। 

তবে শিক্ষার্থীরা সেপ্টেম্বরেই পরীক্ষা নেওয়ার দাবি তুলেছেন। তারা বলছেন, তারা সেপ্টেম্বরে গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে ধরেই প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু নতুন পরিকল্পনায় তাদের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটাবে।

তবে ভর্তিচ্ছুদের আরেক অংশ বলছেন, নতুন তারিখেও সমস্যা নেই। তারা পরীক্ষায় আইসিটি থাকবে নাকি কোনটি, সেটির নিশ্চিয়তা চাচ্ছেন। কেউ কেউ বিভাগ পরিবর্তনের ইউনিট রাখার দাবি জানিয়েছেন।

আরো পড়ুন: ‘সেপ্টেম্বরে পরীক্ষা হবে’ ভেবেই প্রস্তুতি নিচ্ছিলেন পরীক্ষার্থীরা

এর আগে গত শুক্রবার (২৭ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষাবিষয়ক উপাচার্যদের কমিটির এক সভায় শিক্ষার্থীদের সেশনজট কমাতে সেপ্টেম্বরের পরিবর্তে ভর্তি পরীক্ষায় এগিয়ে এনে অগাস্টে নেওয়ার পরিকল্পনা হয়।

আগের সিদ্ধান্ত অনুযায়ী, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এক সভায় আগামী ৩, ১০ ও ১৭ সেপ্টেম্বর তিনটি ধাপে ভর্তি পরীক্ষা নেওয়ার কথা।

 

ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের দেয়াল লিখন, শিক্ষার্থ…
  • ২৩ এপ্রিল ২০২৬
যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করুন: অ্যাডভোক…
  • ২৩ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ …
  • ২৩ এপ্রিল ২০২৬
আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বিকল, লোডশেডিংয়ের আশঙ্কা
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬