উজবেকিস্তানকে হারিয়ে কলম্বিয়ার দুর্দান্ত জয়

১৮ জুন ২০২৬, ১০:৩৭ AM
 গোলের পর কলম্বিয়ার উদযাপন

গোলের পর কলম্বিয়ার উদযাপন © সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের সর্বশেষ ‘প্রথম ম্যাচ’টিতে দাপুটে জয় তুলে নিয়েছে কলম্বিয়া। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা উজবেকিস্তানকে ৩–১ গোলে হারিয়ে বিশ্বমঞ্চে শুভসূচনা করল দক্ষিণ আমেরিকার এই পরাশক্তি। এই জয়ের ফলে ৩ পয়েন্ট নিয়ে ‘কে’ গ্রুপের শীর্ষস্থানে উঠে এসেছে কলম্বিয়া। এই গ্রুপের অন্য ম্যাচে পর্তুগাল ও ডিআর কঙ্গো ১–১ গোলে ড্র করায় কলম্বিয়ার শীর্ষস্থান আরও মজবুত হলো।

মেক্সিকো সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই উজবেকিস্তানের ওপর চড়াও হয়ে খেলে কলম্বিয়া। ম্যাচের বল দখল ও আক্রমণের পরিসংখ্যানেও তার স্পষ্ট প্রমাণ মেলে। পুরো ম্যাচে ৬৭ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে কলম্বিয়া। তারা উজবেকিস্তানের গোলপোস্ট লক্ষ্য করে মোট ১৫টি শট নেয়, যার মধ্যে ৬টি ছিল অন-টার্গেট। অন্যদিকে, উজবেকিস্তান মাত্র ৩৩ শতাংশ বল দখলে রাখতে পেরেছিল এবং ৭টি শটের মধ্যে ৩টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।

ম্যাচের প্রথম ৪০ মিনিট উজবেকিস্তানের রক্ষণভাগ ভাঙতে বেশ বেগ পেতে হয় কলম্বিয়াকে। তবে প্রথমার্ধের বিরতির ঠিক আগে ডেডলক ভাঙেন ডিফেন্ডার দানিয়েল মুনিওজ। লুইস দিয়াজের বক্সের ভেতরে পাঠানো নিখুঁত এক পাসে দারুণভাবে পা ছুঁইয়ে বল জালে পাঠান মুনিওজ। ফলে ১–০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কলম্বিয়া।

বিরতির পর ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে উজবেকিস্তান। ম্যাচের ৬০তম মিনিটে সফলও হয় তারা। এল্দর শোমুরোদভের একটি জোরালো ভলি কলম্বিয়ার গোলকিপার কামিলো ভার্গাস ঠিকমতো বিপদমুক্ত করতে পারেননি। গোলমুখে ওত পেতে থাকা আব্বোসবেগ ফাইজুল্লায়েভ বল পেয়ে সহজেই মাথা ছুঁইয়ে গোল করেন। ফলে ম্যাচে ১–১ সমতা আনে উজবেকিস্তান।

তবে উজবেকিস্তানের এই স্বস্তির সমতা স্থায়ী হয়েছে মাত্র পাঁচ মিনিট। ৬৫তম মিনিটে কলম্বিয়াকে আবারও এগিয়ে নেন দলের তারকা ফরোয়ার্ড লুইস দিয়াজ। বক্সে ঢুকেই ডান পায়ের কোনাকুনি শটে বল দূরের পোস্ট দিয়ে জালে পাঠান বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ড। উজবেক গোলকিপার ঝাঁপিয়ে পড়ে বলে হাত লাগালেও গতি বেশি থাকায় বল জালে জড়ানো আটকাতে পারেননি।

ম্যাচ যখন কলম্বিয়ার ২-১ ব্যবধানে জয়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই যোগ করা সময়ের শেষ মুহূর্তে আরও এক গোল পায় তারা। ইনজুরি টাইমের নবম মিনিটে (৯৯ মিনিটে) মিডফিল্ডার হামিন্তন কাম্পাজ দলের হয়ে তৃতীয় গোলটি করেন। ফলে ৩–১ গোলের বড় জয় নিশ্চিত করেই মাঠ ছাড়ে কলম্বিয়া।

পুরো ম্যাচে কলম্বিয়া ৫০৬টি পাস খেলে যার নির্ভুলতার হার ছিল ৮৭ শতাংশ। অন্যদিকে ৩৩০টি পাস খেলা উজবেকিস্তানের পাসিং অ্যাকুরেসি ছিল ৮০ শতাংশ। ম্যাচে কলম্বিয়া ৪টি এবং উজবেকিস্তান ৩টি কর্নার পায়। ফাউলের দিক থেকে ম্যাচটি কিছুটা উত্তপ্ত ছিল; উজবেকিস্তান ১৪টি ও কলম্বিয়া ১১টি ফাউল করে। দুই দলের খেলোয়াড়রাই একটি করে হলুদ কার্ড দেখেন। অবসাইডের দিক থেকে কলম্বিয়া ৩ বার ফাঁদে পড়লেও উজবেকিস্তান কোনো অবসাইড করেনি।

৩-১ ব্যবধানের এই জয়ে কলম্বিয়া যেমন পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে, তেমনি ৩ গোল হজম করে গোল ব্যবধানে পিছিয়ে টেবিলের তলানিতে অবস্থান করছে উজবেকিস্তান।

শিক্ষর্থী ভর্তি বাড়াতে লিফলেটের সঙ্গে হাট-বাজারে মাইকিংয়ের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেবে ডিজিকন টেকনোলজি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
পূর্ববিরোধের জেরে তরুণকে ছুরিকাঘাত, অভিযুক্তকে পুলিশে সোপর্দ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
লোহাগাড়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এশিয়া কাপে টানা দ্বিতীয় হার বাংলাদেশের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি রোগী কমায় দিশেহারা কলকাতার হাসপাতালগুলো
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9