চবিতে সেকেন্ড টাইম নিয়ে যে সিদ্ধান্ত হলো

১৮ মে ২০২২, ০৭:১২ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে কোর কমিটির সভা শেষ হয়েছে। বুধবার (১৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সভা শেষ হয়।

চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে সভায় ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ উপস্থিত রয়েছেন।

সভা সূত্রে জানা গেছে, কোর কমিটির সভায় ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ রাখা হবে কিনা এ বিষয়ে অলোচনা হয়েছে। সেকেন্ড টাইম সুযোগ রাখার পক্ষে চবি উপাচার্য কোর কমিটির সদস্যদের অনুরোধ করেন। তবে কোর কমিটির অন্য সদস্যরা ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির পূর্বের সিদ্ধান্তই বহাল রাখার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন: কৃষি গুচ্ছে সিলেকশন বৃদ্ধির বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত

এ প্রসঙ্গে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ সন্ধ্যা ৭টার দিকে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ভর্তি পরীক্ষা সংক্রান্ত কোর কমিটির সভা শেষ হয়েছে। সভায় সেকেন্ড টাইম সুযোগ না রাখার পূর্বের সিদ্ধান্তই বহাল রাখা হয়েছে। অর্থাৎ ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইম সুযোগ দেওয়া হচ্ছে না। 

এর আগে গতকাল মঙ্গলবার চবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রাখা প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, আমরা আমাদের শিক্ষার্থীদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দিতে চাই। তবে এটি আমার একার সিদ্ধান্ত না। আমাদের ডিনস কমিটি আছে, একাডেমিক কাউন্সিল আছে। সবার সাথে আলোচনা করেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আগামীকাল (বুধবার) আমাদের কোর কমিটির একটি সভা রয়েছে। ওই সভায় আমি সকলকে অনুরোধ করবো যেন তারা সেকন্ডে টাইম ভর্তি পরীক্ষার সুযো দেয়।

চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬
২১০ শিশুকে বিনামূল্যে খাতনা, অসুস্থ ৫০
  • ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশেই উৎপাদন হবে টয়োটা গাড়ি, কারখানা স্থাপন নিয়ে প্রধা…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপ করুন সড়ক ও জনপথ অধিদপ্তরে, থাকছে মাসিক ভাতা ও স…
  • ০৬ অক্টোবর ২০২৬
আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকীতে কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল
  • ০৬ অক্টোবর ২০২৬