এবার রাবির ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে

১৮ এপ্রিল ২০২২, ০৭:৪৭ AM
ভর্তি পরীক্ষার বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে রাবি

ভর্তি পরীক্ষার বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে রাবি © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রশ্ন করা হবে সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে। রোববার (১৭ এপ্রিল) সন্ধ্যায় রাবির একাডেমিক শাখার প্রধান এ এইচ এম আসলাম হোসাইন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

আসলাম হোসাইন বলেন, এইচএসসি পরীক্ষা যে সংক্ষিপ্ত সিলেবাসে হয়েছে, তার আলোকে ভর্তি পরীক্ষার প্রশ্ন হবে। গত ১১ এপ্রিল ভর্তি কমিটির সভায় এটি অনুমোদন হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় যে সিলেবাস অনুসরণ করা হয়েছে, তার আলোকেই রাবির ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, রাবির ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন চলবে ২৫ মে থেকে ৯ জুন পর্যন্ত। এবার প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা। এ ছাড়া বাছাইকৃত শিক্ষার্থীদের আবেদন ১৫ জুন থেকে ২৮ জুন পর্যন্ত চলবে। তাঁদের সার্ভিসচার্জসহ ১১০০ টাকা ফি দিতে হবে।

আরো পড়ুন: ধানমন্ডি লেকে ছুরিকাঘাতে ২ ছাত্র আহত

আগামী ২৫ জুলাই ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হবে। পরদিন ২৬ জুলাই ‘এ’ ইউনিটের (মানবিক) ও ২৭ জুলাই ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মাধ্যমে এ কার্যক্রম শেষ হবে। ৮০টি বহুনির্বাচনি প্রশ্নে বিপরীতে নম্বর থাকবে ১০০। পাঁচটি ভুল উত্তরের জন্য কাটা যাবে ১ নম্বর। ভর্তি পরীক্ষায় ৪০ নম্বর পেলে পাস করতে পারবেন শিক্ষার্থীরা।

নেহা বোরা, বিজেপি সমর্থক পরিবারের মেয়ের আন্দোলনের ‘অন্যতম ম…
  • ০৭ অক্টোবর ২০২৬
মব করে উপাচার্যকে পদত্যাগে বাধ্য করার ঘটনায় মামলা, গ্রেপ্তা…
  • ০৭ অক্টোবর ২০২৬
পুলিশের ভ্যান থেকে কীভাবে শীর্ষ সন্ত্রাসী পালাতে পারে, প্রশ…
  • ০৭ অক্টোবর ২০২৬
ট্যাবলেট-কম্পিউটার পাচ্ছেন ৭ লাখ শিক্ষক, তালিকায় কারা?
  • ০৭ অক্টোবর ২০২৬
এনসিপির দুই নেতা বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬
রিটেন টিকেও দেননি বিসিএস ভাইভা, ছেড়েছেন প্রথম সারির দুই সরক…
  • ০৭ অক্টোবর ২০২৬