জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত

০৮ এপ্রিল ২০২২, ০৭:২৬ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

আগামী ৩১ জুলাই থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষ হবে ১১ আগস্ট।

শুক্রবার (৮ এপ্রিল) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় জাবির ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ উত্থাপন করার পর সেটি নিয়ে কোনো আপত্তি না আসায় এটিই চূড়ান্ত করা হয়।

সভা শেষে বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন জাবি উপাচার্য (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মো. নূরুল আলম।

তিনি বলেন, উপাচার্য পরিষদের সভায় আমরা আমাদের ভর্তি পরীক্ষার তারিখ জানিয়েছি। সেটি নিয়ে কারো কোনো আপত্তি না থাকায় পূর্ব নির্ধারিত তারিখই চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা ৬ আগস্ট

অধ্যাপক নূরুল আলম আরও বলেন, আগামী ১৮ মে থেকে ১৬ জুন পর্যন্ত ভর্তি আবেদন চলবে। আগামী ৩১ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত আমাদের বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে গুচ্ছভুক্ত তিনটি প্রকৌশল ‍ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৬ আগস্ট অনুষ্ঠিত হবে। ভর্তির নীতিমালাসহ শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সেখ।

তিনি বলেন, আগামী ৬ আগস্ট আমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটি আজকের সভায় চূড়ান্ত করা হয়েছে। ভর্তির নীতিমালাসহ যাবতীয় বিষয় আমাদের জেনারেল এডমিশন কমিটির সভায় ঠিক করা হবে।

অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক, আবেদন ৭ জুলাই পর্যন্ত
  • ২২ জুন ২০২৬
এই ছাত্রদল, তোমরা একটু ডিসিপ্লিন মেইনটেইন করো: শিক্ষামন্ত্রী
  • ২২ জুন ২০২৬
গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু ১৫ জুল…
  • ২২ জুন ২০২৬
ম্যাচ শুরু ১১ টায়, দেখে নিন আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ 
  • ২২ জুন ২০২৬
অভিন্ন বিষয়ে সাধারণ ও মাদ্রাসা বোর্ডে একই প্রশ্নে পরীক্ষা হ…
  • ২২ জুন ২০২৬
অবশেষে চালু হচ্ছে পিরোজপুরের ২৫০ শয্যা হাসপাতাল
  • ২২ জুন ২০২৬