কাল থেকে মেডিকেলের কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

১৪ মার্চ ২০২২, ১১:৪০ AM
মেডিকেল শিক্ষার্থী

মেডিকেল শিক্ষার্থী © ফাইল ফটো

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১ এপ্রিল অনুষ্ঠিত হবে। ঢাকাসহ সারাদেশে ১৯টি কেন্দ্রে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত একযোগে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে।

এ দিকে, আগামী ১৫ মার্চ থেকে দেশের সকল মেডিকেল ভর্তি কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে এমবিবিএস ভর্তি পরীক্ষা কমিটি।

স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব জানিয়েছেন, আগামীকাল মঙ্গলবার থেকে রাজধানীসহ সারাদেশের সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। দেশের আইন-শৃঙ্খলা বাহিনী এটা নিশ্চিত করবে। ইতিমধ্যে মনিটরিংয়ে মাঠে নেমেছেন গোয়েন্দারা।

আরও পড়ুন : মেডিকেল ভর্তি পরীক্ষা ১ এপ্রিল, মানতে হবে যেসব নির্দেশনা

এ ব্যাপারে ওমেকা মেডিকেল কোচিং সেন্টারের এক কর্মকর্তা জানান, কোচিং সেন্টার বন্ধের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। মিটিংয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

মেডিএইডের মেডিকেল কোচিং সেন্টারের দায়িত্বশীল কর্মকর্তা জানান, আমরা এ বছর মেডিকেল কোচিং করাচ্ছি না। আগামী বছর থেকে করাবো।

জানা গেছে, প্রতিবছর এমবিবিএস ভর্তি পরীক্ষাকে সামনে রেখে কিছু কুচক্রী, দুর্নীতিবাজ ব্যক্তি বা গ্রুপ কোচিং সেন্টারের নামে বা ব্যক্তিগতভাবে অনলাইনের মাধ্যমে (ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো) মেডিকেল কলেজে ভর্তির বিষয়ে ১০০ শতাংশ কমন সাজেসন্স বা গ্যারান্টি সহকারে ভর্তির কথা বলে গোপনে বড় অঙ্কের টাকা দাবি করে থাকে। এ ধরনের গুজব ঠেকাতে বন্ধ থাকবে দেশের সকল মেডিকেল ভর্তি কোচিং সেন্টার। গুজব সৃষ্টিকারীদের ব্যাপারে তৎপর থাকবে দেশের আইন-শৃঙ্খলা বাহিনী।

উল্লেখ্য, গেল বছর ২ এপ্রিল সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে একযোগে ২০২০-২১ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ১ লাখ ২২ হাজার শিক্ষার্থী অংশ নেন। সেই হিসেবে এবার পরীক্ষার্থীর সংখ্যা বেশি। দেশে সরকারি মেডিক্যাল কলেজ আছে ৩৭টি। আসন ৪৩৫০টি। দেশে ৭২ বেসরকারি মেডিক্যাল কলেজের আসন সংখ্যা ৬ হাজার ৩৩৯টি।

১০ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক…
  • ১৮ মার্চ ২০২৬
স্বপ্নপূরণে ঈদে বাড়ি ফিরছেন না বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনেক …
  • ১৮ মার্চ ২০২৬
‘আমার কথা-কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্…
  • ১৮ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২৬ মার্চ
  • ১৮ মার্চ ২০২৬
পাঙাসের ভ্যাকসিন উদ্ভাবনে এগোচ্ছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস…
  • ১৮ মার্চ ২০২৬
লারিজানি হত্যার প্রতিশোধে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence